রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশ্যে ক্রেমলিনে ইউক্রেনের ড্রোন হামলার কথা অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ‘আমরা পুতিন কিংবা মস্কোয় হামলা করিনি। আমরা আমাদের ভূখণ্ডে যুদ্ধ করছি এবং নিজেদের গ্রাম ও শহর রক্ষা করছি।’
ফিনল্যান্ড সফরে গিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট এ মন্তব্য করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
এর আগে গত বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশ্যে ক্রেমলিনে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করে মস্কো। রুশ প্রেসিডেন্টের কার্যালয় জানায়, পুতিনের বাসভবন ক্রেমলিন দুর্গে ইউক্রেনের দুটি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। প্রতিরক্ষা বাহিনী তাৎক্ষণিকভাবে ড্রোন দুটি ভূপাতিত করেছে।
রুশ প্রেসিডেন্টের কার্যালয় আরও বলেছে, প্রেসিডেন্ট পুতিনের ওপর পরিকল্পিতভাবে এই সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। তবে প্রেসিডেন্ট পুতিন ওই সময় বাসভবনে ছিলেন না।
ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার এখন এই হামলার জবাব দেওয়ার অধিকার রয়েছে। ধারণা করা হচ্ছে, এই সূত্র ধরেই রাশিয়া এবার ইউক্রেনে ড্রোন হামলা করবে, যা ১৪ মাস ধরে চলা যুদ্ধকে আরও দীর্ঘায়িত করবে।
তবে ক্রেমলিনে হামলার কথা নাকচ করেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক বলেছেন, ‘মস্কোতে ইউক্রেনের হামলার কোনো কারণ নেই। কথিত ওই ঘটনার সঙ্গে কিয়েভের বিন্দুমাত্র সম্পর্ক থাকার প্রশ্নই ওঠে না। তবে ঘটনাটি এই ইঙ্গিত দেয় যে, রাশিয়া ইউক্রেনে বড় আকারের সন্ত্রাসী হামলার উসকানির প্রস্তুতি নিচ্ছে।’
গত বুধবার ইউক্রেনের দক্ষিণ খেরসন অঞ্চলে রাশিয়ার হামলায় ২১ জন নিহত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রুশ বাহিনী রেলস্টেশন, আবাসিক ভবন, হার্ডওয়্যারের দোকান, সুপারশপ ও গ্যাস স্টেশনে হামলা চালিয়ে নির্বিচারে মানুষ মেরেছে।
ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে সুপারমার্কেটে কেনাকাটা করতে আসা মানুষ ও গ্যাস স্টেশনের কর্মচারীরা রয়েছেন।

সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলগামী ‘ফ্লাইদুবাই’-এর বিমানে মাঝআকাশে দুই পাইলটের রক্তক্ষয়ী হাতাহাতি ও বিমান ভূপাতিত করার চেষ্টার ঘটনায় ককপিটে হামলা চালানো পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
২০ মিনিট আগে
সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসরায়েলের বিন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিল ‘ফ্লাইদুবাই’-এর একটি বিমান। কিন্তু মাঝপথে হঠাৎই বিমানের ভেতরে সৃষ্টি হয় চরম আতঙ্ক ও বিশৃঙ্খলা। ককপিটে দুই পাইলটের মধ্যে হাতাহাতিতে বিমানটি প্রায় হাইজ্যাকের ঝুঁকিতে পড়েছিল।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই, মেটার সিইও মার্ক জাকারবার্গ এবং অ্যানথ্রপিকের সিইও দারিও আমোদেইসহ প্রযুক্তি খাতের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।
৬ ঘণ্টা আগে
ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো থেকে আজ বুধবার শেষ মার্কিন সেনারা সরে যাওয়ার কথা। ইরান এবং ইরানের মিত্রদের কাছে এই ঘটনা এক ধরনের বিজয়। কারণ, ইরাকে তাদের গভীর প্রভাব রয়েছে। ২০০৩ সালে যুক্তরাষ্ট্র ইরাকে আগ্রাসন চালানোর পর দুই দশকেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে কয়েক লাখ ইরাকি
৭ ঘণ্টা আগে