
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থায়নের জন্য যুগান্তকারী কর্মসূচি ঘোষণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এই কর্মসূচির আওতায় বিভিন্ন রাষ্ট্রকে এডিবির দেওয়া ঋণের বিপরীতে দাতা দেশগুলো জামানত দেবে। ‘১ ডলার এলে ৩ ডলার যাবে’- এই মডেলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নেওয়া কর্মসূচিতে প্রাথমিকভাবে ১৫০০ কোটি ডলার পর্যন্ত ঋণ দিতে পারবে এডিবি।
আজ মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার ইঞ্চনে এডিবির ৫৬তম বার্ষিক সম্মেলনে এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া নতুন এই কর্মসূচির ঘোষণা দেন। জলবায়ু অর্থায়নের জন্য জামানত সুবিধার বিনিময়ে এ ধরনের কর্মসূচি এর আগে কোনো বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক গ্রহণ করেনি বলে এডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
‘ইনোভেটিভ ফাইন্যান্স ফ্যাসিলিটি ফর ক্লাইমেট ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক বা আইএফ-সিএপি’ নামের নতুন ঋণ কর্মসূচিতে প্রাথমিকভাবে দাতা দেশ হিসেবে থাকছে- ডেনমার্ক, জাপান, দক্ষিণ কোরিয়া, সুইডেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। বিভিন্ন রাষ্ট্রকে দেওয়া এডিবির ঋণের কিছু অংশের বিপরীতে জামানত দেওয়ার পাশাপাশি প্রকল্প প্রস্তুতির জন্য নানা ধরনের অনুদান দেওয়ার বিষয়ে আলোচনা এই দাতাদের সঙ্গে আলোচনা চলছে। জামানতের ফলে ঝুঁকি কমে গিয়ে নতুন জলবায়ু প্রকল্পে অর্থায়নের জন্য পুঁজি বের করা এডিবির জন্য সহজ হবে।
সম্মেলনে এডিবি প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের জীবনে জলবায়ু পরিবর্তন গুরুত্বপূর্ণ ইস্যু এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমরা লড়াইয়ের অগ্রভাগে আছি। গত ১২ মাসে আমরা যেসব জলবায়ু সংক্রান্ত ঘটনার সম্মুখীন হয়েছি, তা এত জোরালোভাবে ও বারংবার ঘটবে যে এখনই আমাদের কড়া পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই। আইএফ-সিএপি চমৎকার, উদ্ভাবনী কর্মসূচি, যার বাস্তব প্রভাব থাকবে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য এডিবি কীভাবে জলবায়ু ব্যাংক হিসেবে কাজ করে এই কর্মসূচি তার আরেকটি উদাহরণ।’
এডিবি বলছে, ‘১ ডলার এলে ৩ ডলার যাবে’- এই মডেলে প্রাথমিকভাবে ৩০০ কোটি ডলারের জামানত মিলতে পারে। এর ফলে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে অতিপ্রয়োজনীয় জলবায়ু প্রকল্পের জন্য নতুন করে ১৫০০ কোটি পর্যন্ত ঋণ দেওয়ার সুযোগ তৈরি হবে। ২০১০-২০৩০ মেয়াদে জলবায়ু পরিবর্তনের জন্য এডিবি নিজস্ব সম্পদ থেকে ১০০ কোটি ডলার সংগ্রহের যে আশা করছে, এই প্রকল্প সেখানেও অর্থায়ন করবে।
জলবায়ু বিনিয়োগ বাড়াতে গ্লোবাল এনার্জি এলায়েন্স ফর পিপল অ্যান্ড প্লানেটসহ দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উৎস, ব্যক্তি খাত, মানবহিতৈষীদের মতো সম্ভাব্য অংশীদারদের সঙ্গে আলোচনা চালাচ্ছে এডিবি।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে অপরিশোধিত তেল (ক্রুড) না আসায় একমাত্র রাষ্ট্রীয় পেট্রোলিয়াম রিফাইনারি ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে (ইআরএল) জ্বালানি তেল উৎপাদন বন্ধ হয়ে গেছে। পরিশোধনের মতো সেখানে কোনো তেল আর অবশিষ্ট নেই। রিফাইনারি সূত্র জানিয়েছে, শুধু মেশিন ওয়ার্মআপে রাখা হয়েছে।
৩ ঘণ্টা আগে
সরকার পরিবহন খাত সামনে রেখে আসন্ন বাজেটে বড় ধরনের নীতিগত পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। বিশেষ করে গণপরিবহনে সর্বোচ্চ সুবিধা দেওয়ার পাশাপাশি নতুন যানবাহন রাস্তায় নামাতে শুল্ক ও করকাঠামোয় সমন্বয়ের পরিকল্পনার কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
৩ ঘণ্টা আগে
বাজেট বাস্তবায়নের মাঝপথ পেরোতেই সরকারের ঋণনির্ভরতা পেয়েছে নতুন মাত্রা। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দিকে ধীরগতিতে এগোলেও রাজস্ব আয় ও ব্যয়ের ব্যবধান দ্রুত বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত ব্যাংকিং খাত, বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকের ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে সরকার।
৪ ঘণ্টা আগে
দেশে এক দশকে অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৩৮ লাখ ৮৪ হাজার ২২৭টি। ইউনিট বৃদ্ধির হার প্রায় ৫০ শতাংশ। এর শীর্ষে রয়েছে সেবা খাত। তবে ইউনিট বৃদ্ধির তুলনায় কর্মসংস্থান বাড়েনি। দেশের অর্থনীতি দ্রুত সম্প্রসারিত হলেও তা মূলত ক্ষুদ্র উদ্যোক্তা ও সেবা খাতনির্ভর।
৪ ঘণ্টা আগে