
বরিশাল নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নেতা কর্মীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আজ শনিবার নগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সঙ্গে এক বৈঠকে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই প্রতিশ্রুতি দেন। এ সময় তাঁর পাশে ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর।
সভার শুরুতে সাদিক নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘ভালো আছেন সবাই? গলার আওয়াজ কম কেন? একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থাকব। আমি নাছোড়বান্দা। মেয়র না থাকলেও আপনাদের পাশে থাকব।’
নেতা-কর্মীদের মনোবল শক্ত রাখার আহ্বান জানিয়ে সাদিক বলেন, ‘আমরা রাজনীতি করি। আমাদের মন্ত্রী-এমপি হতে হবে এমন কোনো কথা আছে নাকি?’
তিনি আরও বলেন, ‘নৌকাকে ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না। অনেক রাঘববোয়াল, সুযোগ সন্ধানী আছে। তারা আমাদের সঙ্গে ঝামেলা বাধিয়ে সুযোগ নিতে চাইবে। সুবিধাবাদীরা উসকানি দিলেও শক্ত থাকবেন।’
এ সময় নগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর বলেন, ‘আগামী সিটি নির্বাচনে নৌকার প্রার্থীর বিজয়ের জন্য আওয়ামী লীগ প্রস্তুত। খোকন সেরনিয়াবাত সাদিকের ছোট চাচা। আমরা তাঁর পাশে থাকব।’ তিনি বলেন, ‘মে দিবসে বিকেল ৩টায় দলীয় কার্যালয় থেকে নতুন বার্তা দিতে চাই। আপনারা সকলে উপস্থিত থেকে সমাবেশ সফল করবেন।’
গত ১৫ এপ্রিল দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ার পর থেকে নগরীতে আর ফেরেননি সাদিক। নৌকার মেয়র প্রাথী চাচা খোকন সেরনিয়াবাতের পাশেও এসে দাঁড়াননি।

বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে ফেরার পথে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ১১ জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও দুই জেলে এখনো নিখোঁজ রয়েছেন।
২ মিনিট আগে
নোয়াখালীর হাতিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আ. জব্বারের জন্মদিন উদ্যাপনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শিক্ষক-কর্মচারীদের চাঁদায় অনুষ্ঠান ও উপহার কেনার অভিযোগ উঠেছে। অভিযোগ অস্বীকার না করে কর্মকর্তা বলেন, শিক্ষকদের ভালো লেগেছে বলেই তাঁরা আয়োজন করেছে
২ মিনিট আগে
রাজধানীর বারিধারায় ব্যক্তিগত গাড়ির চাপায় মেহেদী হাসান মিম (২২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িচালক হাসানকে (২০) আটক করেছে পুলিশ। জার্মান দূতাবাসের পাশে বারিধারার ১ নম্বর সড়কের ১৪ নম্বর বাসার সামনে আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান মিম নীলফামারীর ডোমার থানার সোন
৪ মিনিট আগে
লক্ষ্মীপুরের কমলনগরে একই রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিসহ তিন ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার হাজিরহাট ইউনিয়নের কালা মসজিদসংলগ্ন নিমাই চক্রবর্তী ও ব্যবসায়ী মিল্লাত হোসেনের বাড়িতে ডাকাতি করা হয়। একই রাতে উপজেলার তোরাবগঞ্জ বাজারের আক্তার এন্টারপ্রাইজ, চৌধুরী ট্রেডার্স ও নিউ
২৩ মিনিট আগে