দেখতে দেখতে তিন বছর পার হয়ে গেল বলিউড অভিনেতা ইরফান খান নেই। ২০২০ সালের ২৯ এপ্রিল মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হয়েছিলেন তিনি। তাঁর অকালমৃত্যুতে শুধু তাঁর পরিবার নয়, সমগ্র চলচ্চিত্র বিশ্ব ডুবে গিয়েছিল এক গভীর শোকে। অসংখ্য অনুরাগীর কাছে তিনি এখনো জীবন্ত তাঁর কাজের মধ্য দিয়ে।
‘দ্য লাঞ্চবক্স’, ‘দ্য নেমসেক’, ‘পিকু’, ‘মকবুল’, ‘আংরেজি মিডিয়াম’-এর মতো চলচ্চিত্রে ইরফানের অভিনয় কালজয়ী হয়ে রয়ে যাবে। কিন্তু সন্তানের কাছে পিতৃবিয়োগের অনুভূতির সঙ্গে কোনো কিছুই তুলনীয় নয়। ইরফানের মৃত্যুর পর দেওয়া এক সাক্ষাৎকারে ছেলে বাবিল বাবাকে হারানোর স্মৃতি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন।
বলিউড বাবলকে তখন তিনি জানিয়েছিলেন, ‘বাবা যেদিন মারা গেল, প্রথম দিন, আমি এটি বিশ্বাস করিনি। যখন এক সপ্তাহ কেটে যায়, তারপর এটি আমার মধ্যে আঘাত হানে। তখন সবকিছু আমার মাথায় জট পাকিয়ে গিয়েছিল, একটানা দেড় মাস আমি নিজেকে ঘরবন্দী রেখেছিলাম।’
বাবিল আরও বলেন, ‘বাবা তখন দীর্ঘ শুটিং শিডিউলের জন্য চলে যেতেন। তিনি মারা যাওয়ার পর আমি নিজেকে একরকম নিশ্চিত করেছিলাম তিনি কিছু সময় পর ফিরে আসবেন। কিন্তু আমি ধীরে ধীরে বুঝতে শুরু করি এটি একটি অনির্দিষ্ট শুটিং শিডিউল। তিনি আর ফিরে আসবেন না। আমি আমার সেরা বন্ধুকে হারিয়ে ফেলেছি। আমি সত্যিই সে সময়টা ভাষায় প্রকাশ করতে পারব না।’
ইরফানপুত্র বাবিল খানকে সামনে যশ রাজ ফিল্মসের ওয়েব সিরিজ ‘দ্য রেলওয়ে ম্যান’-এ দেখা যাবে। ১৯৮৪ সালের ভোপাল গ্যাস ট্র্যাজেডির ওপর ভিত্তি করে সিরিজটি পরিচালনা করছেন চলচ্চিত্র নির্মাতা শিব রাওয়াইল। এতে আরও অভিনয় করবেন অভিনেতা কে কে মেনন, আর মাধবন এবং দিব্যেন্দু।

পথচলার ২২ বছর উপলক্ষে ৮ অক্টোবর স্টার সিনেপ্লেক্সের সব শাখায় যেকোনো সিনেমার একটি টিকিট কিনলে আরও একটি টিকিট বিনা মূল্যে পাওয়া যাবে। দর্শকেরা ফেসবুক পেজে স্মৃতি শেয়ার করে জিততে পারবেন বিনা মূল্যের মুভি ভাউচারও।
৭ ঘণ্টা আগে
২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ সিনেমায় সবশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও কারিনা কাপুর। সে সময় ‘ছম্মক ছাল্লো’, ‘ক্রিমিনাল’-এর মতো গানে তাঁদের রসায়ন প্রশংসা পেয়েছিল। এরপর কেটে গেছে ১৫টি বছর। অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তাঁরা।
১৬ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন চিত্রনায়ক কাজী মারুফ। তবে দেশের সিনেমার প্রতি ভালোবাসা এখনো আছে আগের মতোই। যুক্তরাষ্ট্র থেকে নির্মাণ করেছেন ‘গ্রীন কার্ড’। ২০২৪ সালের রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দুই বছর পর আবার সিনেমা নির্মাণের কাজ শুরু করছেন তিনি।
১৭ ঘণ্টা আগে
সংগীতশিল্পী সুজিত মোস্তফার নতুন গান ‘সাদা শেফালী’। প্রকৃতি আর ভালোবাসার আবেশে সাজানো গানটি লিখেছেন জাহিদুল ইসলাম। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন।
১৭ ঘণ্টা আগে