ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার হতে চাওয়া তরুণীর প্রত্যাশা পূরণ হয়নি। এর জেরেই তিনি প্রতারণার অভিযোগ আনলেন শাহরুখ খান ও অনলাইনে শিক্ষাদানকারী প্রতিষ্ঠান বাইজুসের কর্মীদের বিরুদ্ধে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, তরুণীর এই অভিযোগ আমলে নিয়ে ক্ষতিপূরণের নির্দেশ দিল মধ্যপ্রদেশের জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিশন।
তরুণীর অভিযোগ, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার হওয়ার স্বপ্ন ছিল তরুণীর। এজন্য তিনি অনলাইনে শিক্ষাদানকারী প্রতিষ্ঠান বাইজুসে কোচিংয়ের জন্য মোটা টাকা জমা দিয়েছিলেন। ২০২১ সালের ২৭ জানুয়ারি তিনি কোচিংয়ে জমা দেওয়া টাকা ফেরত চেয়ে অ্যাডমিশন বাতিলের আবেদন জানান। কিন্তু একাধিকবার তাদের জানানোর পরেও প্রতিষ্ঠানের পক্ষ থেকে টাকা ফেরত দেওয়া হয়নি। এ কারণেই তিনি মধ্যপ্রদেশের ডিস্ট্রিক্ট কনজিউমার রিড্রেসার কমিশনে অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান, শাহরুখের বিজ্ঞাপন দেখে অনুপ্রাণিত হয়েই তিনি বাইজুসে নাম নথিভুক্ত করেছিলেন। তাই শাহরুখের বিরুদ্ধেও অভিযোগ করছেন তিনি।

নিজের অ্যাডমিশন ফির পাশাপাশি ক্ষতিপূরণও চেয়েছিলেন প্রিয়াঙ্কা। মধ্যপ্রদেশের ভোক্তা অধিকার সংরক্ষণ কমিশনকে মেনে নিয়েছে। বাইজুসের ব্যবস্থাপক ও শাহরুখ খান অনুপস্থিত থাকায় তরুণীর পক্ষে একতরফা আদেশ দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ কমিশন। অ্যাডমিশনের ১.০৮ লাখ রুপির পাশাপাশি এর ১২ শতাংশ সুদও দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া মামলার খরচ হিসাবে তাঁকে আরও পাঁচ হাজার রুপি ক্ষতিপূরণ বাবদ ৫০ হাজার রুপি দিতে বলা হয়েছে।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
২ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৩ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৩ ঘণ্টা আগে