জার্মানিতে বসবাসকারী তুরস্কের নাগরিকেরা প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচনে ভোট দিতে শুরু করলেন। জার্মানিতে বসেই তাঁরা এই ভোট দিচ্ছেন।
তুরস্কে প্রেসিডেন্ট ও পার্লামেন্টের নির্বাচন আগামী ১৪ মে। কিন্তু দেশের বাইরে বসবাসকারী নাগরিকেরা স্থানীয় সময় বৃহস্পতিবার থেকে ভোট দেওয়া শুরু করলেন। জার্মানিতে ১৫ লাখ তুরস্কের নাগরিক রয়েছেন। তাঁরা বৃহস্পতিবার থেকে ভোট দিতে শুরু করেছেন।
এর আগে দেখা গেছে, জার্মানিতে বসবাসকারী তুরস্কের নাগরিকেরা এরদোয়ানের কট্টর সমর্থক। কিন্তু এবার এরদোয়ান কড়া চ্যালেঞ্জের মুখে পড়েছেন। সমীক্ষা বলছে, প্রেসিডেন্ট নির্বাচনে রীতিমতো লড়াই হচ্ছে। কিছু সমীক্ষা এরদোয়ানকে পিছিয়ে রেখেছে। আগামী ৯ মে পর্যন্ত জার্মানিতে বসবাসকারী তুরস্কের নাগরিকেরা ভোট দিতে পারবেন।
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় তুরস্ককে জানিয়ে দিয়েছে, মোট ১৬টি ভোটকেন্দ্রের অনুমোদন দিয়েছে সরকার। এর আগে কখনো এতগুলো ভোটকেন্দ্র হয়নি। ২০১৮ সালে ১৩টি ভোটকেন্দ্র ছিল।
বার্লিন, কোলন, স্টুটগার্ট, নুরেমবার্গসহ যেসব শহরে তুরস্কের কূটনৈতিক প্রতিনিধিরা রয়েছেন, সেখানে ভোটকেন্দ্র করার অনুমতি দেওয়া হয়েছে।
২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় এরদোয়ান ও জার্মানির মধ্যে বেশ তিক্ততা ছিল। এরদোয়ান অভিযোগ করেছিলেন, জার্মানি তাঁর প্রচারে বাধা দিচ্ছে।
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় এবারও জানিয়ে দিয়েছে, জার্মানির নিয়ম হলো, নির্বাচনের ৩০ দিন আগে পর্যন্ত কোনো বিদেশি রাজনীতিক তাঁদের দেশে প্রচারণা চালাতে পারেন। তারপর নয়।
২০১৪ সালে কোলনে এরদোয়ানের একটি সভা ছিল। সেখানে তিনি ভোটের আগে তাঁর সমর্থকদের জড়ো করেছিলেন। এরদোয়ানের দাবি ছিল, ওটা ভোটের প্রচার ছিল না। ইউরোপে ইউনিয়ন অব টার্কিশ ডেমোক্র্যাটের (ইউইটিডি) ১০ বছর পূর্তি উৎসব পালন করেছেন তিনি। জার্মানির বহু রাজনীতিক এরদোয়ানকে ওই ইভেন্ট বাতিল করার আবেদন জানিয়েছিলেন। এরপর ২০১৮ সালে তাঁর প্রচার নিষিদ্ধ করে দেওয়া হয়।
২০১৮ সালের নির্বাচনে তিনি জার্মানিতে প্রায় ৬৫ শতাংশ ভোট পান। অথচ যুক্তরাষ্ট্রে তিনি পান ১৭ শতাংশ, যুক্তরাজ্যে ২১, ইরানে ৩৫ ও কাতারে ২৯ শতাংশ। তবে এবার তিনি জার্মানিতে একই রকম সমর্থন পাবেন কি না, বোঝা যাচ্ছে না। কারণ, বিরোধী প্রার্থী কেমাল কিরিচদারোলু এবার তুরস্কে ভালো সাড়া পাচ্ছেন।

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের মোকাবিলায় সৌদি আরবের সামরিক প্রয়োজন পূরণে পাশে দাঁড়াবে তুরস্ক। এমনটাই জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তুর্কি সম্প্রচারমাধ্যম এনটিভির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে ফেরার জন্য তোড়জোড় করছে ইরান। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার এই কথা জানিয়েছে। মন্ত্রণালয়ের তরফে আরও বলা হয়, দেশের লাগামছাড়া দ্রব্যমূল্য নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে, দ্রব্যমূল্যের কারণেই সমঝোতার উদ্যোগ জোরদার হয়েছে কি না...
১০ ঘণ্টা আগে
উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে দেশটির প্রধান পারমাণবিক পরীক্ষা কেন্দ্র ও তার আশপাশের এলাকায় ভূমিকম্পের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০১৭ সালে দেশটির সর্বশেষ পারমাণবিক পরীক্ষার বহু বছর পার হয়ে গেলেও এই ভূকম্পন প্রক্রিয়া এখনো থামেনি।
১২ ঘণ্টা আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণ ও কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। ঘটনার পর পর পুরো রিয়াদ শহরজুড়ে সতর্কবার্তা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এএফপিকে রিয়াদের একাধিক বাসিন্দা জানিয়েছেন...
১৫ ঘণ্টা আগে