
এখন থেকে একটি নম্বরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একসঙ্গে চারটি মোবাইল ফোনে ব্যবহার করা যাবে। এর আগে একটি নম্বরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একটি মোবাইল ফোনেই ব্যবহার করা যেত। নতুন কোনো ফোনে হোয়াটসঅ্যাপে লগইন করা হলে আগের ফোন থেকে লগআউট হয়ে যেত।
আজ ২৬ এপ্রিল মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে জানান, এখন থেকে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ৪টি ফোনে ব্যবহার করা যাবে । এর আগে, আপাতত ব্যবহারকারীরা শুধু একটি ফোন ও একাধিক ডেস্কটপ ডিভাইসে তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগইন করতে পারতেন।
এদিকে, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণে সেটিংস অপশনে সার্চ বার যুক্ত করছে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এই সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপের সেটিংস অপশন থেকে নির্দিষ্ট সেটিংস সহজেই খুঁজে নিতে পারবেন ব্যবহারকারীরা। হোয়াটসঅ্যাপের আইওএস সংস্করণে এই সুবিধা আগে থেকেই রয়েছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েডের বেটা সংস্করণে এরই মধ্যে সেটিংস অপশনে পরীক্ষামূলকভাবে সার্চ বার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। সব ঠিক থাকলে শিগগির সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এই সুবিধা পাবেন।

ছুটি মানেই অফিস থেকে দূরে থাকা। কিন্তু বাস্তবতা অনেক সময় উল্টো হয়ে দাঁড়ায়। পাহাড়ের সামনে ছবি তুলছেন, সমুদ্রের ঢেউ পায়ের কাছে এসে আছড়ে পড়ছে কিংবা হোটেলের বারান্দায় বসে সকালের কফিতে চুমুক দিচ্ছেন—হঠাৎ মনে হলো, ‘আচ্ছা, কালকের প্রতিবেদনটা কে শেষ করবে?’ এমনকি ছুটির মধ্যেও মনে হতে পারে, ‘একবার অফিসের...
৮ ঘণ্টা আগে
মিশেলিন স্টার। রন্ধনশিল্পে ‘মিশেলিন স্টার’ পাওয়া মানে অস্কার পাওয়া। কিন্তু এই রাজকীয় আভিজাত্যের পেছনের কাহিনি জানলে যে কেউ হেসে ফেলবেন। আবার একে ঘিরে আছে রহস্যময় কিছু বিষয়, যা শুরু থেকে আজ পর্যন্ত সবার কাছে রহস্যঘেরা। কিন্তু সব মিলিয়ে মিশেলিন স্টার পাওয়া রেস্তোরাঁ ও শেফদের জন্য সর্বোচ্চ...
১১ ঘণ্টা আগে
সোশ্যাল মিডিয়ায় এখন চারদিকে শুধু আশি ও নব্বইয়ের দশকের ছোঁয়া। রেট্রো ফিল্টার, ভিনটেজ আউটফিট কিংবা সেকালের পপ কালচারের ফটো ট্রেন্ডে মেতেছেন সব বয়সের মানুষ। তবে কখনো কি ভেবে দেখেছেন...
১৯ ঘণ্টা আগে
ঘরে ঢুকতেই যদি নাকে আসে বেলি ফুলের মিষ্টি সুবাস, কোথাও ধূপের পরিচিত গন্ধ, আবার কোথাও ভেসে আসে ল্যাভেন্ডার কিংবা ভ্যানিলার নরম ঘ্রাণ; তাহলে সেই ঘর শুধু দেখা নয়, অনুভব করা যায়। ঘরের সাজ যেমন মানুষের রুচির পরিচয় দেয়, তেমনি ঘরের গন্ধও তৈরি করে আলাদা এক আবহ।
২০ ঘণ্টা আগে