আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাওয়া আলোচিত সিনেমা ‘কিল হিম’-এর মাধ্যমে প্লেব্যাক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন সংগীতশিল্পী তৌহিদুল ইসলাম। তিনি পেশায় একজন পুলিশ কর্মকর্তা।
‘আমার সাথে চল’ শিরোনামের রোমান্টিক গানটিতে তৌহিদুল ইসলামের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মৌমিতা তাসরিন নদী। গানের কথা লিখেছেন সালাউদ্দিন সাগর, সুর করেছেন এফ এ প্রীতম এবং মিউজিক করেছেন এ এন ফরহাদ। অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ছবিটি পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল।
গানটি প্রসঙ্গে তৌহিদুল ইসলাম বলেন, ‘রোমান্টিক মেলো গান হিসেবে গানটি সবার ভালো লাগবে। আমি পেশাগত কাজের পাশাপাশি ভালো লাগার জায়গা থেকে গান করি। এখন থেকে সুযোগ পেলে নিয়মিতভাবে গান করার ইচ্ছা রয়েছে।’
জানা গেছে, তৌহিদুল ইসলাম ছোটবেলা থেকেই গানের সঙ্গে সম্পৃক্ত। স্থানীয় বিভিন্ন গানের স্কুলে গান শেখার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানেও নিয়মিত গান পরিবেশন করতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়েও গানের সেই নেশা কাটেনি এই সংগীতশিল্পীর, কিন্তু পুলিশের চাকরিতে যোগ দেওয়ার পর নিয়মিত গান করা কিছুটা থমকে যায়। তোহিদুল ইসলাম বর্তমানে কাজ করছেন ডিএমপির উত্তরা বিভাগে অতিরিক্ত উপকমিশনার হিসেবে।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৩ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৪ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৪ ঘণ্টা আগে