প্রচণ্ড গরমে আমাদের শরীরে অনেক ধরনের নেতিবাচক প্রভাব পড়ে। হিট স্ট্রোক সম্পর্কে আমরা সবাই মোটামুটি অবগত, কিন্তু এই গরমে হিট স্ট্রোক ছাড়াও আরও কয়েক ধরনের শারীরিক অসুবিধা দেখা দেয়। সেগুলো সম্পর্কে সচেতন হওয়া জরুরি।
হিট ক্র্যাম্প: অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে লবণ ও পানি বের হয়ে যাওয়ায় মাংসপেশি দুর্বল হয়ে যায়। তখন শরীর চিবানো শুরু করে।
হিট এক্সহসন: প্রচণ্ড গরমের প্রভাবে এই সমস্যা হঠাৎ দেখা দেবে এমন না। বেশ কয়েক দিন টানা গরমের কারণেও হতে পারে। প্রচণ্ড দুর্বল লাগা, বমি বমি ভাব, ঝিমুনি, তীব্র মাথাব্যাথা, অতিরিক্ত ঘাম হওয়া এর লক্ষণ।
হিট স্ট্রোক: এই পর্যায়ে রোগীর ঘামের বদলে চামড়া শুকনো লালচে হয়ে যায়, নাড়ির গতি (পালস রেট) অনেক বেড়ে যায়। রোগী এলোমেলো কথা বলতে থাকেন বা জ্ঞান হারান। এটি হলে ধীরে ধীরে শরীরের ভেতরের অঙ্গগুলো কার্যক্ষমতা হারিয়ে ফেলতে (অর্গান ফেইলিউর) পারে।
করণীয়
• এ সময়টায় একান্ত প্রয়োজন ছাড়া বাসার বাইরে বের না হতে চেষ্টা করুন।
• বের হওয়ার সময় প্রয়োজনীয় মাত্রায় সানস্ক্রিন ব্যবহার করুন।
• সঙ্গে ছাতা ও ঠান্ডা পানি রাখুন।
• ব্যাগে ওরস্যালাইনের প্যাকেট রাখুন, যাতে প্রয়োজনে বানিয়ে খাওয়া যায়।
• আঁটসাঁট কাপড় যতটা সম্ভব পরিহার করে হালকা, ঢিলেঢালা কাপড় পড়ুন।
• প্রচণ্ড রোদে শিশুদের বাহিরে খেলতে না পাঠানোই শ্রেয়। তবু বাইরে যেতে প্রয়োজন হলে ত্বকে সানস্ক্রিন মাখিয়ে দিন। মাথায় পরার জন্য ক্যাপ ও যথেষ্ট পরিমাণ খাবার পানি সঙ্গে দিয়ে দিন।
নাদিয়া ফারহীন, প্যালিয়েটিভ মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশে ১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণদের ৫ দশমিক ৫ শতাংশ বর্তমানে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচের মতো উদীয়মান তামাক ও নিকোটিনজাত পণ্য ব্যবহার করছেন। তরুণদের মধ্যে এসব পণ্যের বিস্তার রোধে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক
১২ ঘণ্টা আগে
হামের প্রাদুর্ভাবের মধ্যেই সারা দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ তীব্র আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের প্রথম দশ দিনেই ৪২ জনের মৃত্যু হলো...
১৪ ঘণ্টা আগে
আমাদের সমাজে ভুড়ি বেড়ে যাওয়া বা পেটে চর্বি জমাকে প্রায়ই তথাকথিত আভিজাত্যের প্রতীক বলে আলোচনা করা হয় মজার ছলে। কিন্তু এটাই হতে পারে পুরুষের অন্যতম বিপদের কারণ। বয়স বাড়ার সঙ্গে পুরুষদের টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যাওয়ার যে ধারণা প্রচলিত, তা পুরোপুরি সঠিক নয় বলে জানিয়েছে নতুন এক গবেষণা।
১৮ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছে ৪৩ জন। এ ছাড়া জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরে এখন পর্যন্ত মারা গেছে ৩৬ জন।
২ দিন আগে