প্রশ্ন: ভ্রু প্লাক ও আপার লিপ থ্রেডিং করার পর ত্বক খুব জ্বালা করে। লোমকূপের গোড়া ফুলে ওঠে। এক দিন পর দেখা যায়, সুতার টানে কোথাও কোথাও কেটে গেছে। ধারণা করি, আমার ত্বক খুব পাতলা। সে ক্ষেত্রে কী করলে থ্রেডিংয়ে ব্যথা কম হবে এবং এ ধরনের সমস্যা এড়ানো যাবে?
মল্লিকা হাসান, ময়মনসিংহ
ভ্রু প্লাক করার পর মুখ অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এতে খুলে যাওয়া লোমকূপগুলো সংকুচিত হয়ে আসবে এবং ত্বকের লালচে ভাব দূর হবে। ত্বকে জ্বলা অনুভূত হলে অ্যালোভেরার জেল বা গোলাপজল লাগালে উপকার পাওয়া যাবে।
প্রশ্ন: প্রচণ্ড গরমে ত্বক খুব শুষ্ক হয়ে যাচ্ছে। মসৃণতা হারিয়ে যাচ্ছে। বারবার ময়শ্চারাইজার লাগাতে হচ্ছে। কোনো সহজ সমাধান আছে?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
গ্লিসারিন ত্বককে করে তুলবে নরম ও হাইড্রেট। অন্যদিকে গোলাপজল ত্বককে উজ্জ্বল করে তুলবে। প্যাক তৈরি করতে ১ চা-চামচ বিশুদ্ধ গ্লিসারিনের সঙ্গে আধা চামচ গোলাপজল ভালো করে মিশিয়ে নিতে হবে। মুখ ও শরীরের ময়শ্চারাইজার হিসেবে মিশ্রণটি ব্যবহার করতে পারেন।
প্রশ্ন: আমি সাত মাস আগে চুল রিবন্ডিং করেছি। কিন্তু এখনই চুল ওয়েভি হয়ে যাচ্ছে। এর কারণ কী হতে পারে? রিবন্ডিং করানোর সময় কী কী বিষয় খেয়াল রাখতে হবে?
ফারহানা রহমান, দিনাজপুর
আপনি কোন ধরনের রিবন্ডিং করেছিলেন, তা উল্লেখ করেননি। হয়তো আপনি লং লাস্টিং রিবন্ডিং করেননি, তাই এমনটা হচ্ছে।
প্রশ্ন: মুখের লোম স্থায়ীভাবে তোলার নিরাপদ কোনো উপায় আছে কি? এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া কি থাকতে পারে? খরচ কেমন, তা কি জানানো সম্ভব?
টুম্পা ফারুক, খুলনা
এখন লোম তোলার অনেক ধরনের আধুনিক লেজার থেরাপি রয়েছে, যা দিয়ে সম্পূর্ণভাবে অবাঞ্ছিত দাগ দূর করা সম্ভব। খরচও হাতের নাগালে।
পরামর্শ দিয়েছেন
শারমিন কচি
রূপবিশেষজ্ঞ ও স্বত্বাধিকারী
বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার

দুপুরের খাবারের পরপরই চোখের পাতা ভারী হয়ে আসে; যাকে আমরা বলি ভাতঘুম। এই সময় ক্লান্তি লাগা বেশ স্বাভাবিক বিষয়। অনেকে মনে করেন, কর্মব্যস্ত দিনের মাঝে একটু ঘুমিয়ে নিলে রাতের ঘুম নষ্ট হবে কিংবা আলসেমি আঁকড়ে ধরবে। কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে একদম ভিন্নকথা। কাজের ফাঁকে বা দুপুরে অল্প সময়ের জন্য চোখ...
১৫ ঘণ্টা আগে
ভালোবাসার সম্পর্কে কখনো মনে হতে পারে, সঙ্গী আগের মতো যত্নশীল নেই। কখনো মনে হতে পারে, এই মানুষটিই কি আমার জন্য সঠিক? আবার কখনো সঙ্গীর কোনো ছোট আচরণও অস্বাভাবিকভাবে চোখে পড়তে পারে। এসব ভাবনা একেবারেই অস্বাভাবিক নয়। কিন্তু সমস্যা তৈরি হয় তখনই, যখন একই ধরনের প্রশ্ন বছরের পর বছর বারবার ঘুরেফিরে মনে...
১৭ ঘণ্টা আগে
‘এলিস ইন ওয়ান্ডারল্যান্ড’ গল্পে এলিস কখনো নিজের আকার বদলে যেতে দেখে, কখনো চারপাশের জগৎকে স্বাভাবিকের চেয়ে ভিন্নভাবে অনুভব করে। বাস্তব জীবনে এই সমস্যায় আক্রান্ত ব্যক্তির অভিজ্ঞতাও কিছুটা এমন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এটি কোনো কল্পনার বিষয় নয়, এটি মস্তিষ্কের তথ্য...
১৯ ঘণ্টা আগে
আমেরিকায় মিটলোফ বেশ জনপ্রিয়। দেখতে অনেকটা পাউরুটির মতো হলেও এর মূল উপকরণ কিমা করা মাংস। তাই বাঙালির পরিচিত কিমার মাংসের সঙ্গে এর কিছুটা মিল পাওয়া যায়। কিন্তু রান্নার ধরন ও স্বাদে রয়েছে আমেরিকান ছোঁয়া। কিমার সঙ্গে ওটস, ডিম, দুধ ও মসলা মিশিয়ে পাউরুটির আকারে বেক করা হয় এটি। শেষে ওপরে কেচাপ ও...
২১ ঘণ্টা আগে