পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ সোমবার সকালে নিজের ইনস্টাগ্রামে অসুস্থতার খবর জানান অভিনেত্রী নিজেই।
ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে মধুমিতাকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখা গেছে। অসুস্থতার মধ্যেও হাসিমুখে ছবি পোস্ট করে মধুমিতা লিখেছেন, ‘মারাত্মক একটা কিছু হয়েছিল। কিন্তু ভালোভাবে সেরে উঠেছি। আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ।’
অসুস্থতার বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে মধুমিতা জানান, তাঁর অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার করা হয়েছে। তিনি বলেন, ‘কয়েক দিন ধরে পেটে তীব্র যন্ত্রণা অনুভব করছিলাম। তারপর ডাক্তার দেখানোর পর অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে। তাই হাসপাতালে ভর্তি হই, রোববার আমার অস্ত্রোপচার হয়।’
মধুমিতা আরও বলেন, ‘আমার রক্তে সংক্রমণ বেড়ে গিয়েছিল। কিন্তু এখন ভালোভাবেই অস্ত্রোপচার হয়ে গেছে। ঈশ্বরের আশীর্বাদে এখন ভালো আছি।’
অভিনেত্রীকে আগামী কয়েক দিন হাসপাতালেই থাকতে হবে। বাড়িতে ফিরেও বিশ্রামে থাকতে হবে আরও কয়েক দিন। তাই এখনই শুটিং ফ্লোরে ফেরা হচ্ছে না তাঁর।
এই মুহূর্তে ‘চিনি ২’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন মধুমিতা। শুটিংয়ের মধ্যে ছুটি কাটিয়ে এসেছেন তিনি। তারপরই আসে অসুস্থ হওয়ার খবর।

শিশু-কিশোরদের সংগীত প্রতিভার খোঁজে আরটিভি আয়োজন করে রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার: আগামীর কণ্ঠস্বর’। এখন চলছে এই শোর দ্বিতীয় সিজনের কার্যক্রম। গতকাল প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকা সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ তুলেছে আরটিভি।
১ দিন আগে
একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন সংগীতশিল্পী আলম আরা মিনু। গতকাল প্রকাশিত হয়েছে ‘কৃষ্ণ কালা’ শিরোনামের একটি গান। চলতি মাসেই প্রকাশ করা হবে তাঁর গাওয়া আরও বেশ কয়েকটি মৌলিক গান। ডিপি মিউজিক বাংলা নামের ইউটিউব চ্যানেলে গতকাল প্রকাশ করা হয়েছে কৃষ্ণ কালা গানটি। লিখেছেন ও সুর করেছেন প্রসেনজিৎ মণ্ডল।
১ দিন আগে
যাত্রা শুরুর মাত্র চার বছরের মাথায় আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেল হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসনের রূপচর্চাবিষয়ক ব্র্যান্ড ‘দ্য আউটসেট’। ২৮ সেপ্টেম্বর ব্র্যান্ডটির অফিশিয়াল ওয়েবসাইটে এক বার্তার মাধ্যমে কার্যক্রম গুটিয়ে নেওয়ার এই ঘোষণা দেওয়া হয়।
১ দিন আগে
টিভি আর ওটিটির সীমানা পেরিয়ে এবার বড় পর্দায় রাজত্ব করতে আসছে বিশ্বখ্যাত ফ্যান্টাসি সিরিজ ‘গেম অব থ্রোনস’। জর্জ আর আর মার্টিনের ‘আ সং অব আইস অ্যান্ড ফায়ার’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে এ সিরিজের প্রথম সিনেমা ‘গেম অব থ্রোনস: এগন’স কনকোয়েস্ট’।
১ দিন আগে