
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস রাশিয়ার স্বার্থই রক্ষা করছেন বলে মনে করছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি পেন্টাগনের প্রতিরক্ষা দপ্তর থেকে ফাঁস হওয়া কয়েকটি গোপন নথিতে এমন তথ্য মিলেছে। গুতেরেসের গতিবিধির ওপর ওয়াশিংটন যে গভীর নজরদারি চালাচ্ছে, তা এসব নথিতে সুস্পষ্টভাবে ধরা দিয়েছে।
ইউক্রেন যুদ্ধ ও বেশ কয়েকজন আফ্রিকান নেতার প্রতি গুতেরেসের দৃষ্টিভঙ্গি ফাঁস হওয়া নথিগুলোর একটিতে উঠে এসেছে। আরেকটিতে দেখা যায়, জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ‘কৃষ্ণসাগর শস্য চুক্তি’ নিয়ে গুতেরেস অতি উৎসাহী ছিলেন বলে মনে করছে ওয়াশিংটন।
ফাঁস হওয়া নথি অনুযায়ী, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের নিষেধাজ্ঞার পরেও গুতেরেস রাশিয়ার রপ্তানি করার ক্ষমতাকে টিকিয়ে রাখতে চেষ্টা করছিলেন। বাইডেন প্রশাসন মনে করছে, গত ফেব্রুয়ারিতে গুতেরেসের নেওয়া পদক্ষেপ ইউক্রেন সংকটের জন্য রাশিয়াকে চাপে রাখার বৃহত্তর চেষ্টাকে ক্ষতিগ্রস্ত করেছে।
গুতেরেস রাশিয়ার ওপর ‘নরম’ মনোভাব দেখিয়েছেন—এমন মতামতে ক্ষোভ দেখিয়েছেন জাতিসংঘের কর্মকর্তারা। ফাঁস হওয়া নথি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে জাতিসংঘের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘দরিদ্রের ওপর যুদ্ধের প্রভাব প্রশমিত করতেই কাজ করছিল জাতিসংঘ। আর তাই, খাদ্যের দাম কমানোর জন্য যা করা প্রয়োজন, তাই আমরা করেছি। যেসব দেশ সারের সংকটে ছিল, তাদের জন্য সারের সরবরাহ নিশ্চিতেও আমরা কাজ করেছি।’
আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে শস্য ও সার রপ্তানি প্রভাবিত হচ্ছে বলে রাশিয়া অভিযোগ করে আসছিল। এই সমস্যার সমাধান না হলে বিএসজিআইয়ের সঙ্গে সহযোগিতা স্থগিত করার হুমকি দিয়েছিল মস্কো। নিষেধাজ্ঞার আওতায় সার ও শস্য না থাকলেও শিপিং ও বিমার সুরক্ষা অসুবিধার সম্মুখীন হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তারা।
গত ফেব্রুয়ারির মাঝামাঝি ফাঁস হওয়া একটি নথিতে গুতেরেস ও তাঁর ডেপুটি আমিনা মোহাম্মদের মধ্যে একটি খোলামেলা কথোপকথনের বিবরণ রয়েছে। ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপকে বেশি অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনের জন্য ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন যে আহ্বান জানিয়েছিলেন, তা গুতেরেসকে ‘হতাশ’ করেছে বলে নথিতে দাবি করা হয়েছে।
গুতেরেস ও আমিনা মোহাম্মদ তখন সদ্য সমাপ্ত আফ্রিকান নেতাদের শীর্ষ সম্মেলন নিয়েও কথা বলেন। আমিনা বলেন, ‘কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো নির্মম এবং তাকে বিশ্বাস করি না।’
যুক্তরাষ্ট্র যে নিয়মিতভাবে জাতিসংঘের ওপর গুপ্তচরবৃত্তি করে, তা সবারই জানা। কিন্তু এসব তথ্য ফাঁস হলে কূটনীতিকদের জন্য তা অত্যন্ত বিব্রতকর হয়ে ওঠে। ফাঁস হওয়া স্ক্রিনশটগুলো প্রথম হাতে পায় বিবিসি। পরে কয়েকটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে কয়েকটি চ্যানেলে ছড়িয়ে পড়ে। গত বুধবার সামাজিক যোগাযাগের প্ল্যাটফর্ম ডিসকর্ড জানিয়েছে, নথি ফাঁসের বিষয়টি তদন্তে আইন প্রয়োগকারী সংস্থাকে তারা সহযোগিতা করেছে।
যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বিবিসিকে বলেন, নথি ফাঁস হওয়ার ব্যাপারটি সম্পূর্ণ খতিয়ে দেখতে খুব জোরেশোরে মাঠে নেমেছে বাইডেন প্রশাসন।
কিরবি আরও বলেন, ‘যদিও কিছু নথির সত্যতা এখনো নিশ্চিত করা হয়নি। তবে এগুলো অবশ্যই সরকারের গোয়েন্দা সংস্থার বিভিন্ন উৎস থেকে এসেছে বলে মনে হচ্ছে।’
গতকাল বুধবার বেলফাস্ট ভ্রমণের সময় প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘এটি বিপজ্জনক। ধারাবাহিকভাবে এসব নথি ফাঁসের পেছনে কারা রয়েছে এবং কেন তা করছে, আমরা জানি না। আমরা জাতীয় নিরাপত্তায় এর প্রভাব মূল্যায়ন করছি। এ নিয়ে একটি ফৌজদারি তদন্তও চলছে। আমরা এর গভীরে যেতে চাই; কে এটা করেছে এবং কেন করেছে- তা খুঁজে বের করতে চাই।’

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় পারিবারিক কলহের জেরে প্রকাশ্যে রাস্তায় এক গৃহবধূকে নির্মমভাবে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছেন তাঁর স্বামী। স্ত্রীকে হত্যার পর স্বামীও নিজের পেটে ছুরিকাঘাতে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি...
৬ ঘণ্টা আগে
বাবরি মসজিদ ভেঙে ফেলার পর অযোধ্যায় একটি বিকল্প মসজিদ নির্মাণের নির্দেশ দিয়েছিলেন ভারতের সুপ্রিম কোর্ট। তবে কোর্টের রায়ের ভিত্তিতে প্রস্তাবিত বিকল্প মসজিদ নির্মাণের প্রকল্পটি শেষ পর্যন্ত কাটছাঁট করতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। বার্তা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে...
৭ ঘণ্টা আগে
জার্মানিতে ১৫ জন রোগীকে বিষাক্ত ওষুধ প্রয়োগে হত্যার দায়ে এক (প্যালিয়েটিভ কেয়ার) চিকিৎসককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। আজ বার্লিনের একটি আদালত ৪১ বছর বয়সী ওই চিকিৎসককে দোষী সাব্যস্ত করে এই রায় দেন...
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার পথে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আজ রাতে ইরানে আবারও কঠোর হামলা চালানো হবে। আজ বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় চলমান ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের আগে...
৯ ঘণ্টা আগে