প্রযোজকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ আনলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁর নতুন সিনেমা ‘শিবপুর’–এর প্রযোজকের বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি। এ ছাড়া ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের (ইম্পা) কাছেও অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যমকে ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত জানিয়েছেন, নিজের অভিযোগে স্বস্তিকা জানিয়েছেন তাঁকে সিনেমার জন্য প্রাথমিকভাবে কিছু টাকা দেওয়া হয়েছিল। কিন্তু পরে পারিশ্রমিকের বাকি টাকা না দিয়ে মানসিকভাবে তাঁকে হয়রানি করা হতে থাকে।
পিয়া সেনগুপ্ত আরও জানান, অভিযোগ তারা পেয়েছেন। এবার বিষয়টি নিয়ে আদালতে কোনো মামলা হয়েছে কি না, তা দেখতে হবে। যদি তা হয়ে থাকে তাহলে বিষয়টি বিচারাধীন হয়ে যাবে আর সে ক্ষেত্রে ইম্পার কিছু করার থাকবে না। যদি তা না হয়, তাহলে দুই পক্ষের বক্তব্য শুনে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
কিন্তু স্বস্তিকার অভিযোগ, তার ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। সেই কারণে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।
প্রযোজনা সংস্থার পক্ষে অজন্তা সিং পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনকে বলেন, ‘অভিযোগ সত্যি, না কি মিথ্যা, তা নিয়ে এখনই মুখ খুলতে চাইছি না। আপাতত বলতে পারি, আমাদের কাছে যাবতীয় তথ্য প্রমাণ রয়েছে। আইনজীবীর পরামর্শ মতোই আমরা পদক্ষেপ নেব।’
প্রসঙ্গত, গত বছরের জুলাই মাসে অরিন্দম ভট্টাচার্য পরিচালিত ‘শিবপুর’ সিনেমার শুটিং শেষ হয়। স্বস্তিকা ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন–পরমব্রত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, মমতা শঙ্কর, সুস্মিতা চট্টোপাধ্যায় প্রমুখ। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ মে মুক্তি পাবে সিনেমাটি।

গত বছর কাজল আরেফিন অমির টিম থেকে বেরিয়ে একক ক্যারিয়ার গড়ার চেষ্টায় আছেন শিমুল। ইতিমধ্যে ‘শর্টকাট’ নামের নাটকে প্রথমবার অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্রে। এবার আসছে শিমুল শর্মা পরিচালিত প্রথম নাটক ‘কাবজাব’।
৭ ঘণ্টা আগে
রোজার ঈদে নাগরিক টেলিভিশন প্রচার করবে ২৮টি সিনেমা। চ্যানেলটির ৭ দিনব্যাপী ঈদ আয়োজনে প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট, বেলা ১১টা ৩০ মিনিট, বেলা ২টা, বিকেল ৫টায় দেখা যাবে সিনেমাগুলো।
৭ ঘণ্টা আগে
গ্যালারিতে উপস্থিত দর্শকদের মাঝে আফরান নিশো ও পূজা চেরীকে নিয়ে ছিল ব্যাপক আগ্রহ। খেলার ফাঁকে ফাঁকে তাঁরা দর্শকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সেলফি তোলেন।
১০ ঘণ্টা আগে
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের ৬১তম জন্মদিন ছিল গতকাল শনিবার। ঘরোয়া পরিবেশে উদ্যাপন করা হয় সেই জন্মদিন। বিশেষ এই দিনে আমিরের পাশে ছিলেন তাঁর বান্ধবী গৌরী স্প্রাট। শুধু কি তাই, সেখানে হাজির হন আমিরের সাবেক দুই স্ত্রী রীনা দত্ত এবং কিরণ রাও।
১৩ ঘণ্টা আগে