চিত্রনায়ক রিয়াজের বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসঘাতকতা ও মানহানির অভিযোগ এনেছেন পরিচালক হারুনুর রশীদ কাজল। আজ শনিবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, প্রযোজক ও পরিবেশক সমিতিতে লিখিত অভিযোগ দেন তিনি। নির্মাতার দাবি, চিত্রনায়ক রিয়াজের মিথ্যা ও অপপ্রচারের কারণে তাঁর সঙ্গে রংপুর কেমিক্যাল লি. প্রতিষ্ঠানের তিনটি বিজ্ঞাপন নির্মাণের চুক্তি বাতিল হয়ে যায়।
নির্মাতা কাজলের অভিযোগ, রংপুর কেমিক্যাল লিমিটেড (আরসিএল) একটি প্রতিষ্ঠানের তিনটি বিজ্ঞাপনের জন্য রিয়াজকে অভিনেতা হিসেবে চুক্তিবদ্ধ করেছিলেন। কিন্তু পরবর্তীকালে সেই প্রতিষ্ঠানের সঙ্গে সখ্য তৈরি করে কাজলের নামে ‘মিথ্যা ও অপপ্রচার’ চালিয়ে কাজটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন তিনি। এর ফলে পরিচালক কাজলের প্রতিষ্ঠান ‘অ্যাড প্লাস’-এর সঙ্গে চুক্তি বাতিল করে রিয়াজের প্রতিষ্ঠান ‘পিংক ক্রিয়েশন লিমিটেড’-এর সঙ্গে নতুন চুক্তি করে আরসিএল। সেই চুক্তি মোতাবেক গতকাল শুক্রবার থেকে শুটিংও শুরু করেছেন রিয়াজ ও তাঁর টিম।
তাঁর দাবি, ‘চিত্রনায়ক রিয়াজ কর্তৃক আমার ওয়ার্ক অর্ডারপ্রাপ্ত তিনটি বিজ্ঞাপনের নির্মাণকাজ দ্রুত বন্ধ করার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সমিতির কাছে বিনীত আবেদন করছি। সেই সঙ্গে জানাচ্ছি এমন কর্মকাণ্ড ও আমার মানসম্মান নষ্ট করার দায়ে রিয়াজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
অভিযোগের বিষয়ে সংবাদমাধ্যমকে রিয়াজ বলেন, ‘বিজ্ঞাপনের জন্য ওই প্রতিষ্ঠানের সঙ্গে আমার চুক্তি হয়েছিল। সেই সুবাদে তিনি (কাজল) আমার বাসায় এসেছিলেন। পরবর্তীকালে তার সঙ্গে কোম্পানির কী হয়েছে, তা আমি জানি না। তারা পরিচালক পরিবর্তন করেছে, এর এখতিয়ার তাদের আছে কি না, সেটা আমার জানার বিষয়ও না। আমি শুধু শিল্পী হিসেবে কাজ করছি।’
রিয়াজ আরও বলেন, ‘কিন্তু সম্প্রতি তিনি (কাজল) প্রেস কনফারেন্স করছেন, নানান রকম মন্তব্য করছেন, কেন করছেন তা আসলে আমার বোধগম্য না। তিনি নানা রকম মনগড়া কাহিনি বলছেন, কেন এমনটা করছেন, এর পেছনে কোনো চক্র আছে কি না, এসব জানার জন্য আসলে আইনের আশ্রয় নেওয়া ছাড়া কোনো উপায় দেখছি না। আমি বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই সেদিকেই আগাচ্ছি।’

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৩ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৪ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৪ ঘণ্টা আগে