ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হল বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘নকশিকাঁথার জমিন’। উৎসবের এশিয়ান কম্পিটিশন বিভাগে ১৪টি চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতায় যৌথভাবে তৃতীয় হয়েছে ‘নকশীকাঁথার জমিন’ ও ‘ভিরাটাপুরা ভিরাগি’।
গত ২৩ মার্চ শুরু হয়েছিল বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৪তম আসর। বৃহস্পতিবার পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে পর্দা নেমেছে ভারতের কর্ণাটক রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠিত এই উৎসবের। উৎসবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিবেচনায় নির্বাচিত হয়েছে সেরা চলচ্চিত্র। প্রথম হয়েছে ‘বিফোর, নাও অ্যান্ড দেন’ এবং ‘মাদারলেস’৷ দ্বিতীয় স্থানে আছে চলচ্চিত্র ‘স্যান্ড’।
সরকারি অনুদানে ‘নকশীকাঁথার জমিন’ সিনেমাটি নির্মাণ করেছেন আকরাম খান। পুরস্কার পাওয়ার তথ্যটি নিশ্চিত করে আকরাম খান বলেন, ‘দেশ-বিদেশের সিনেমার সঙ্গে লড়াই করে এই পুরস্কার অর্জন করায় ভীষণ ভালো লাগছে। এই সাফল্যের পেছনে চলচ্চিত্রের সব কলাকুশলী ও প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মসের দারুণ অবদান রয়েছে। আশা করছি, সামনের দিনগুলোতে আরও বেশি দায়বদ্ধতার সঙ্গে কাজ করতে পারব।’
এর আগে ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) আইসিএফটি-ইউনেস্কো গান্ধী মেডেলের জন্য মনোনীত হয়ে দেশের জন্য সম্মান বয়ে আনে ‘নকশীকাঁথার জমিন’। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে এই সিনেমায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে এনেছেন নির্মাতা। এতে দুই বোনের চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান ও সেঁওতি। দুই ভাইয়ের চরিত্রে রয়েছেন ইরেশ যাকের ও রওনক হাসান। এ ছাড়া গুরুত্বপূর্ণ দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি। সিনেমাটি আরও কয়েকটি চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার পর প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৩ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৬ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৫ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
২১ ঘণ্টা আগে