
গত ২৬ মার্চ প্রথম আলোতে প্রকাশিত সংবাদ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ৭১ টিভি এই ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিতে সংবাদের সত্য তুলে ধরেছে।
আজ বুধবার দুপুরে বেসরকারি রিহ্যাবিলিটেশন সেন্টারের মধ্যে অনুদান বিতরণ ও বার্ষিক ড্রাগ রিপোর্টের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।
সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রথম আলোর সাংবাদিক সাহেব যেটা করেছেন, এটা সঠিক ছিল না। যেটা ৭১ টিভির মাধ্যমে আপনারাই প্রচার করেছেন। আপনারাই সাংবাদিক ভাইরা সংক্ষুব্ধ হয়ে ৭১ টিভির মাধ্যমে এই সংবাদটা ভিত্তিহীন, মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ৭১ টিভিতে ফুটিয়ে তোলা হয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি, স্বাধীনতা দিবসে আমরা এত দূর এগোনোর পরে এই ধরনের একটা ভুয়া নিউজ কেউ যদি দেয়, যে কেউ সংক্ষুব্ধ হতে পারে, আপনিও হতে পারেন। এই নিউজটা নিশ্চয় আপনার কাছেও ভালো লাগেনি।’
এর আগে দৈনিক প্রথম আলো পত্রিকার সাভার প্রতিবেদক শামসুজ্জামান শামসকে সিআইডির তুলে নিয়ে যাওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মামলাকে কেন্দ্র করেই খুব সম্ভবত কিছু একটা ঘটনা ঘটেছে।’
বুধবার ভোর ৫টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্য পরিচয় দিয়ে মামলার কথা বলে দৈনিক প্রথম আলো পত্রিকার সাভার প্রতিবেদক শামসুজ্জামান শামসকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়।
সিআইডির অভিযানের সময় সঙ্গে ছিলেন আশুলিয়া থানার এসআই (উপপরিদর্শক) রাজু মন্ডল।
রাজু মন্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা থেকে সিআইডির একটি দল এসেছিল। আমি শুধু সঙ্গে ছিলাম। আমবাগানের একটি বাসায় অভিযান চালিয়ে একজনকে নিয়ে গেছে তারা। সকাল ৭টার দিকে অভিযান শেষ হয়। কী কী জব্দ করা হয়েছে, তা আমি বলতে পারব না। এ ছাড়া সিআইডি টিমে কে কে ছিলেন, আমি তাঁদের নামও বলতে পারব না।’
এ বিষয়ে জানতে চাইলে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান আজকের পত্রিকাকে বলেন, তাঁদের কোনো টিম শামসকে নিয়েছে কি না, তিনি এখনো নিশ্চিত নন। খোঁজখবর নিয়ে জানাবেন।

গত বুধবার ৭ অক্টোবর নাটোর রেলস্টেশন থেকে ক্রিলের ল্যাপটপটি চুরি হয়। পরদিন বৃহস্পতিবার অমল কুমার সাহা নামের এক ব্যক্তি নাটোর থেকে নওগাঁয় নিজ শ্বশুরবাড়ি যাওয়ার পথে নলডাঙ্গার মাধনগর স্টেশন এলাকায় তিতুমীর এক্সপ্রেস ট্রেনে একটি সিটের নিচে ক্রিলের ল্যাপটপটি দেখতে পান। পরে তিনি এটা নিয়ে তাঁর শ্বশুরবাড়ি...
৩ ঘণ্টা আগে
গ্রাহকদের অর্থ আত্মসাৎ, বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সুভাস্তু ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আবিদুর রহমান ও পরিচালকদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। প্রতিষ্ঠানের অর্থ সংগ্রহ, ব্যয়, ব্যাংক হিসাব ও সম্পদের তথ্য যাচাই করবে সংস্থাটি...
৩ ঘণ্টা আগে
জয়পুরহাট সদর উপজেলার পুরানপৈল বাইপাস মোড়ে অভিযান চালিয়ে ৭৬৮ বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এ অভিযান চালায়।
৩ ঘণ্টা আগে
রাজশাহী মহানগরীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই চাচাতো ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পরে মো. জিয়া (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এরপর জিয়ার অন্য ভাইদের মারধরে গুরুতর আহত হয়েছেন তাঁর চাচাতো ভাই মো. মিনারুল (৩৬)।
৪ ঘণ্টা আগে