বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আজ রোববার সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে প্রাচ্যনাট প্রযোজিত নাটক ‘পুলসিরাত’। ফিলিস্তিনের লেখক ঘাসান কানাফানির উপন্যাস ‘ম্যান ইন দ্য সান’-এর বাংলা অনুবাদ করেছেন মাসুমুল আলম। নাট্যরূপ দিয়েছেন মনিরুল ইসলাম রুবেল। ‘পুলসিরাত’ নাটকটির নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম।
তিনটি হতভাগ্য বিড়ম্বিত জীবন ছুটে চলে স্বপ্নময় এক নতুন সচ্ছল জীবনের প্রত্যাশায়, এভাবেই এগিয়ে যায় নাটকটির গল্প। আগস্ট মাসের প্রচণ্ড গরমে, রোদে পুড়ে মরুভূমির পথে একটি লরি এগিয়ে যায়। তিনটি ভাগ্য বিড়ম্বিত জীবন ছুটে চলে স্বপ্নময় এক নতুন সচ্ছল জীবনের প্রত্যাশায়। সূর্যের বিরামহীন তেজ মাথায় নিয়ে, তপ্ত মরুর বালুতে পা পুড়িয়ে আর মগজে নতুন জীবনের উত্তপ্ত বাসনায় বয়ে চলে তাদের জীবন। সে জীবনেরও হয়তো মনে হতে থাকে, এই পথ যেন সেই পুলসিরাত। ‘পুলসিরাত’ নাটকের ভাবনা প্রসঙ্গে এভাবেই জানিয়েছে প্রাচ্যনাট।
নাটকটিতে অভিনয় করেছেন–আজাদ আবুল কালাম, শাহরিয়ার ফেরদৌস, সাইফুল জার্নাল, মিতুল রহমান, জগন্ময় পাল, মনিরুল ইসলাম, চেতনা রহমান, তানজিকুন, শামীম শ্রাবণ, তৃপ্তি প্রমুখ। নাটকটির সেট ডিজাইন করেছেন শাহিনুর রহমান, আলো নিয়ন্ত্রণ করেছেন বাবর খাদেমী, শব্দ ও সংগীত পরিচালনা করেছেন নীল কামরুল। পোশাক পরিকল্পনা করেছেন বিলকিস জাহান।

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১০ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
১০ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
১৫ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
২১ ঘণ্টা আগে