
১৭ বছর বয়সে তেলেগু চলচ্চিত্র ‘উপেন্না’ দিয়ে তাঁর ক্যারিয়ার শুরু হয়। বক্স অফিসে বাণিজ্যিকভাবে ব্যাপক সফলতা পেয়েছিল সিনেমাটি। এর সাফল্যের পরই পারিশ্রমিক বেড়ে যায় কৃতি শেঠির। ৬ লাখ রুপি থেকে তাঁর পারিশ্রমিক বেড়ে দাঁড়ায় ৬০ লাখ রুপিতে।
হৃতিক রোশন অভিনীত সিনেমা ‘সুপার–৩০’-এ তাঁর সংক্ষিপ্ত উপস্থিতির বেশ প্রশংসা পেয়েছেন তিনি। এ ছাড়া তাঁর ক্যারিয়ারে রয়েছে ‘বাঙ্গারাজু’ ও ‘শ্যামা সিংহ রাে’ এর মতো বক্স অফিসের সফল সিনেমা।
২০২২ সালে এন লিঙ্গুসামি পরিচালিত তেলেগু ও তামিল ভাষায় নির্মিত সিনেমা ‘দ্য ওয়ারিয়র’- এ তিনি রাম পোথিনেনির বিপরীতে অভিনয় করেন। এ ছাড়া গত বছর এম এস রাজশেখর রেড্ডি পরিচালিত তেলেগু সিনেমা ‘মাছেরলা নিয়োজকাভারগাম’- এ তিনি অসাধারণ অভিনয় দক্ষতা দেখিয়েছেন।
গতকাল মুক্তি পেয়েছে কৃতির মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কাস্টডি’র ট্রেলার। জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্যের বিপরীতে অভিনয় করা সিনেমাটি মুক্তি পাবে আগামী মে মাসের ১২ তারিখ।
সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক ভেঙ্কট প্রভু। আরও অভিনয় করেছেন—অরবিন্দ স্বামী, প্রিয়মণি, সম্পথ রাজ, শরথকুমার, প্রেমগি, ভেনেলা কিশোর ও প্রেমী বিশ্বনাথ। ছবিটি প্রযোজনা করেছেন শ্রীনিবাস চিত্তুরি।
কৃতি শেঠি ও নাগা চৈতন্য এর আগে ২০২২ সালে ‘বাঙ্গারাজু’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। 





যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৫ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৩ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
২০ ঘণ্টা আগে