শিশুশিল্পী হিসেবে ১৯৯৯ সালে ‘সংঘর্ষ’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বিভিন্ন সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছেন, অনেকটা শখ করেই নাকি সিনেমাটিতে অভিনয় করেছিলেন। কিন্তু এরপর এই শখই হয়ে গেল সব।
১৯৯৩ সালের ১৫ মার্চ মুম্বাইয়ে জন্ম আলিয়ার। বাবা বিখ্যাত পরিচালক মহেশ ভাট। এ ছাড়া তাঁর পরিবারের অনেকেই আছেন বলিউডে সম্পৃক্ত। তাই বলিউডে আলিয়ার পদচারণা স্বাভাবিক একটি বিষয়।
২০১২ সালে পরিচালক করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমায় নায়িকা রূপে আলিয়ার অভিষেক হয়। এরপর ২০১৪ সালে ‘হাইওয়ে’ সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা লাভ করেন তিনি। এটির মাধ্যমে ফিল্ম ফেয়ার ক্রিটিক অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাকট্রেস পুরস্কারও জেতেন তিনি।
২০২২ সালটি আলিয়ার জীবনের অন্যতম সেরা বছর। ‘গাঙ্গুবাই’, ‘আরআরআর’ ও ‘ব্রহ্মাস্ত্র’র মতো সিনেমা তাঁর ক্যারিয়ারে যুক্ত হয়েছিল। এ ছাড়া ওই বছরের ১৪ এপ্রিল তিনি বিয়ে করেন তাঁর প্রেমিক বলিউড তারকা রণবীর কাপুরকে। বছরের শেষে ৯ নভেম্বর কন্যাসন্তানের জন্ম দেন তিনি।
‘গাঙ্গুবাই’-এর সাদা শাড়ি, কপালে বড় লাল টিপ, চোখে কাজল ও কোঁকড়া চুলের তেজি লুকে হাজির হয়েছিলেন আলিয়া। এর কিছুদিন পরেই তিনি হয়ে যান ‘ব্রহ্মাস্ত্র’র ‘ইশা’, একবারেই বদলে যান তাঁর চরিত্রে। আলিয়া ও রণবীর দুজন কাছাকাছি এসেছেন ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার মাধ্যমে।
২০১৪ সালে আলিয়া ভাট ‘ফোর্বস’-এর তালিকায় ভারতের ১০০ প্রভাবশালী তারকার কাতারে জায়গা করে নেন। ২০২২ সালে তিনি ‘টাইম ১০০ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড’-এ ভূষিত হন।


২০১৮ সালে সিনেমায় নাম লেখান সায়রা আক্তার জাহান। প্রসূন রহমানের ‘জন্মভূমি’ সিনেমায় অভিনয় করেন। টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় সিনেমাটি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর পরিবারের চাওয়া পূরণ করতে চাকরিতে যোগ দেন সায়রা। এরপর অনেক দিন অভিনয়ে
১ ঘণ্টা আগে
ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’তে অভিনয় করেছেন বাংলাদেশের আরিফিন শুভ। ৬ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল জ্যাজ সিটি। তবে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। অবশেষে সিরিজটির নতুন মুক্তির তারিখ ঘোষণা করল সনি লিভ। ঈদ উপলক্ষে আগামী ১৯ মার্চ থেকে দেখা যাবে সিরিজটি।
১ ঘণ্টা আগে
অভিনয়জীবনের ২০ বছর পূর্ণ করছেন আইনুন পুতুল। ২০০৬ সালে বাংলাভিশনে প্রচারিত ‘ঘাটের কথা’ নাটকে প্রথম অভিনয় করেন তিনি। এতে কেন্দ্রীয় কুসুম চরিত্রে অভিনয় করেছিলেন পুতুল। এই নাটকে প্রখ্যাত নাট্যকার সেলিম আল দীনও অভিনয় করেছিলেন একটি চরিত্রে। এরপর ২০ বছরের অভিনয়জীবনে পুতুল অভিনয় করেছেন বিভিন্ন নাটক
১ ঘণ্টা আগে
কয়েক বছর ধরে সৌদি আরব হয়ে উঠেছে বিশ্ব সিনেমার অন্যতম প্রাণকেন্দ্র। সারা বছর সেখানে সিনেমাকেন্দ্রিক নানা আয়োজন চলে। এর মধ্যে অন্যতম সৌদি ফিল্ম ফেস্টিভ্যাল। ২০০৮ সালে যাত্রা শুরুর পর সৌদির স্থানীয় ও উপসাগরীয় সিনেমার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই উৎসব। প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে
১ ঘণ্টা আগে