করোনা মহামারি শুরুর পর টানা তিন বছরের মধ্যে প্রথমবারের মতো বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিতে যাচ্ছে চীন। বুধবার (১৫ মার্চ) থেকে পুনরায় সব ধরনের ভিসা প্রদান কার্যক্রম চালু হবে। মহামারির কারণে সতর্কতা বিবেচনায় বিদেশি পর্যটকদের ভ্রমণ বন্ধ ছিল দেশটিতে।
গত মাসে সি চিনপিং সরকার করোনা ভাইরাসের বিরুদ্ধে বিজয় ঘোষণার পর সীমান্তে কড়াকড়ি শিথিলের সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় পর্যটন খাতকে স্বাভাবিক করে অর্থনীতি পুনরুজ্জীবিত করতে বিদেশি পর্যটকদের স্বাগত জানানো হচ্ছে। দেশটির পর্যটন খাত গত বছর স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়।
আজ মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীনের যেসব অঞ্চলে করোনা মহামারির আগে কোনো ভিসার প্রয়োজন ছিল না, সেগুলো আবারও ভিসা-ফ্রির আওতায় আসবে। এর মধ্যে থাকবে দক্ষিণাঞ্চলের পর্যটন দ্বীপ হাইনান ও সাংহাই বন্দরের মধ্য দিয়ে যাওয়া ক্রুজ জাহাজও। এ ছাড়া হংকং ও ম্যাকাও থেকে বিদেশিদের জন্য দক্ষিণাঞ্চলীয় উৎপাদনকেন্দ্র গুয়াংডং যেতে ভিসা-ফ্রি যাতায়াত আবার চালু করা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০২০ সালের ২৮ মার্চের আগে ইস্যু করা ভিসাধারী বিদেশিরা, যাঁদের এখনো মেয়াদ রয়েছে, তাঁরাও চীন ভ্রমণ করতে পারবেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, করোনা পরিস্থিতি কাটিয়ে উঠে সবার জন্য সীমান্ত খুলে দেওয়ায় সামনে আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে চীনে ঘুরতে আসা দেশি-বিদেশি পর্যটকের সংখ্যা। আবারও আলোর মুখ দেখবে চীনা পর্যটন খাত।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১৪ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে