গত বছরের এপ্রিলে কানাডায় ‘অনলাইন নিউজ অ্যাক্ট’ আইন উত্থাপন করা হয়। এ আইনে মেটা ও গুগলের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে সংবাদ প্রকাশকদের সঙ্গে আর্থিক চুক্তির আওতায় আসার কথা বলা হয়। এই চুক্তি হলে প্ল্যাটফর্মে সংবাদের লিংক দেখানোর বিনিময়ে সংবাদ প্রকাশকদের অর্থ দিতে হবে প্ল্যাটফর্মগুলোকে। তবে মেটা জানিয়েছে, এই আইন পাস হলে কানাডীয়রা মেটার প্ল্যাটফর্মগুলোতে আর কোনো সংবাদের লিংক দেখতে পারবেন না।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মেটার এক মুখপাত্র বলেন, ‘প্ল্যাটফর্মে সংবাদের লিংকের জন্য আইনের মাধ্যমে অর্থ দিতে বাধ্য করা হচ্ছে আমাদের। লিংকগুলো আমরা কখনো পোস্ট করি না। এই লিংক বা কনটেন্ট দেখার জন্য মানুষ আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে না। তাই এই আইন টেকসই বা কার্যকরী নয়।’
কানাডার তথ্য মন্ত্রণালয়য়ের ভাষ্যমতে, মেটা ও গুগল তাদের বিজ্ঞাপন থেকে অর্থ আয়ের পথ অনেকাংশে বন্ধ করে দিয়েছে। এর আর্থিক ক্ষতিপূরণ চায় তারা। সম্প্রতি গুগলও একই আইনের জেরে ১৬ মার্চ থেকে কানাডায় পরীক্ষামূলকভাবে সার্চ রেজাল্টে সংবাদ দেখানো বন্ধ করার কথা জানিয়েছে।
গত রবিবার (১২ মার্চ) এক বিবৃতিতে কানাডীয় হেরিটেজ মন্ত্রী পাবলো রদ্রিগেজ বলেন, ‘আমরা ফেসবুককে সংবাদের লিংকগুলো থেকে লাভের একটা অংশ ভাগ করে নিতে বলেছি। ফেসবুক কানাডীয় সরকারের সঙ্গে সহজভাবে কাজ করার পরিবর্তে হুমকির আশ্রয় নিচ্ছে। এটি হতাশাজনক।’

স্পেনের জনপ্রিয় খাবারের তালিকায় স্প্যানিশ টর্টিলা বেশ পরিচিত একটি নাম। আলু, ডিম, পেঁয়াজ ও অলিভ অয়েলের মতো সহজ কয়েকটি উপকরণে তৈরি হয় এই খাবার। নরম আলু, পেঁয়াজ ও ডিমের মোলায়েম মিশ্রণে তৈরি এই পদ তৈরি যেমন সহজ, স্বাদেও তেমনি অনন্য। আলু ৪টি, বড় পেঁয়াজ ১টি, ডিম ৬টি, অলিভ অয়েল প্রয়োজনমতো, লবণ এবং...
২৭ মিনিট আগে
হলিউডের ‘সবচেয়ে আবেদনময়ী সেলিব্রিটি’র তকমা আছে তাঁর ঝুড়িতে। শুধু অভিনয় নয়। মডেলিং, নারীর ক্ষমতায়ন, মাতৃ ও নবজাতকের টিটেনাস টিকার অর্থায়নে প্রচারাভিযান, এইডস বিষয়ে সচেতনতা তৈরিসহ বিভিন্ন দাতব্য কাজের সঙ্গেও যুক্ত তিনি। যুক্ত ব্যবসার সঙ্গে। অভিনয়ের পাশাপাশি পরিচালক ও প্রযোজক হিসেবেও কাজ করছেন...
২ ঘণ্টা আগে
অনেক সময় কোনো আড্ডায় গিয়ে হঠাৎ নীরবতা নেমে আসে কারও কারও। আবার অন্যরা কথা বলতে অনীহা দেখালে কিংবা নিজের আচরণ অন্যের মধ্যে অস্বস্তি তৈরি করছে টের পেলে মনে আত্মসংশয় দেখা দেওয়া স্বাভাবিক। অনেকে জন্মগত বা পরিস্থিতিগত কারণে সামাজিক মেলামেশায় আড়ষ্ট বা সংকোচবোধ করেন। এই সামাজিক আড়ষ্টতা কোনো অপরাধ নয়...
১৫ ঘণ্টা আগে
দাম্পত্যজীবনে ভালো ঘুম নিশ্চিত করতে একই বিছানায় আলাদা কাঁথা ও কম্বল ব্যবহারই এখন অনেকের আগ্রহের কারণ। এর নাম স্ক্যান্ডিনেভিয়ান স্লিপ মেথড। এতে স্বামী-স্ত্রী একই বিছানায় থাকেন, কিন্তু প্রত্যেকে নিজের জন্য আলাদা কম্বল বা কাঁথা ব্যবহার করেন। ডেনমার্ক, নরওয়ে, সুইডেনসহ স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে...
১৮ ঘণ্টা আগে