
পঞ্চগড়ে সাম্প্রদায়িক হামলা ‘পূর্বপরিকল্পিত’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির চলমান আন্দোলনকে ভিন্ন খাতে নিতেই সরকার এই হামলার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
আজ রোববার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, সরকার পূর্বপরিকল্পিতভাবে পঞ্চগড়ে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ভিন্ন দিকে নিতে ন্যক্কারজনকভাবে বিএনপির নেতা-কর্মীদের ওপর দোষ চাপাচ্ছে।
পঞ্চগড়ের সাম্প্রদায়িক হামলার ঘটনার পর বিএনপির পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। সেই তদন্ত কমিটি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে। সেই তদন্তের বিষয়বস্তু তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, যেকোনো সম্প্রদায়ের ওপর এ ধরনের হামলা অমানবিক, দুঃখজনক। এ বিষয়কে কেন্দ্র করে সরকার ও পুলিশ দায়িত্বে অবহেলা করেছে। এ ঘটনা পূর্বপরিকল্পিত।
তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ভিন্ন দিকে নিতেই পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। সরকার নিজেদের লোকজন দিয়ে হামলার ঘটনা ঘটিয়েছে দাবি করে তিনি বলেন, পুলিশ এখন মারাত্মকভাবে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে অসৎ উদ্দেশ্যে কাজটি করেছে। পুলিশ নীরব ভূমিকা পালন করেছে।
বিএনপির মহাসচিব বলেন, প্রকৃত আসামিদের আড়াল করতেই গণহারে গ্রেপ্তার শুরু করেছে। পঞ্চগড়ের ঘটনায় এখনো পর্যন্ত ১৮১ জন বিএনপি সমর্থক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
অগ্নিসন্ত্রাস সব সময় আওয়ামী লীগই ঘটিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রহীনতা, জবাবদিহি নেই বলেই এমন ঘটনা ঘটছে। ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারলেই সংকটের সমাধান হবে।
এ সময় বিএনপির তদন্ত কমিটির প্রধান দলের ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা সেখানে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেছি। তারা এ ঘটনার জন্য সুনির্দিষ্টভাবে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের দায়ী করেছেন। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। জেলার পুলিশ সুপার জেলা প্রশাসক আমাদের সময় দিয়েও পরে আমাদের সঙ্গে কথা বলেননি। আমরা এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দাবি করছি।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপি গঠিত তদন্ত কমিটির সদস্য ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল হোসেন জাবিউল্লাহ, পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।

ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মো. আমিনুল ইসলামকে আহ্বায়ক এবং মো. মোস্তফা জামানকে সদস্যসচিব করে গঠিত এই কমিটি দলের নির্দেশে বিলুপ্ত করা হয়...
৩ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
৭ ঘণ্টা আগে
‘আমরা যখন আমেরিকার উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন দেখা গেল, বাংলাদেশে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা হলো। আমি ঘটেছে বলব না, আপনারা বুঝে নেবেন। পরে স্বনামধন্য অনলাইন সংবাদমাধ্যম, পত্রিকা ও অন্যান্য মিডিয়া সেসব সূত্র ধরে খবরগুলো বড় আকারে পরিবেশন করে...
৮ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুরে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুব বাঙালি। একই সঙ্গে সিটি করপোরেশনের গাড়ি পোড়ানোর ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা এবং হকারদের প্রতিনিধিত্বমূলক পুনর্বাসনের দাবি জানিয়েছে সংগঠনটি...
৯ ঘণ্টা আগে