Ajker Patrika

শাকিব খানের সিনেমা ঘোষণাতেই সীমাবদ্ধ, দীর্ঘ হচ্ছে তালিকা

বিনোদন প্রতিবেদন, ঢাকা
আপডেট : ১২ মার্চ ২০২৩, ১০: ৩৩
শাকিব খানের সিনেমা ঘোষণাতেই সীমাবদ্ধ, দীর্ঘ হচ্ছে তালিকা

চিত্রনায়ক শাকিব খানের নতুন সিনেমা যেন ঘোষণাতেই আটকে আছে। গত দুই বছরে যেসব সিনেমার ঘোষণা এসেছে, এর কোনোটারই শুটিং শুরু হয়নি। ঘোষণাতেই সীমাবদ্ধ সাকিবের এমন সিনেমার তালিকা বেশ দীর্ঘ। ‘রাজকুমার’, ‘প্রিয়তমা’, ‘কবি’ ও ‘প্রেমিক’ সিনেমার পর এবার এই তালিকায় যুক্ত হয়েছে ‘শের খান’। 

গত বছরের নভেম্বরে শাকিব খানের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্ম ও কপ ক্রিয়েশনের ব্যানারে ‘শের খান’ নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছিল। একাধিকবার শুটিং শিডিউল পরিবর্তন করে এরপর জানানো হয়, চলতি মার্চে সিনেমাটির শুটিং শুরু হবে। কিন্তু এবার জানা গেল নানা কারণে ‘শের খান’-এর শুটিং এ মাসে সম্ভব হচ্ছে না। তবে কবে সিনেমাটি শুটিং ফ্লোরে যাবে, সে বিষয়ে চূড়ান্ত তারিখ জানানো হয়নি।

চিত্রনায়ক শাকিব খান‘শের খান’ সিনেমাটির প্রযোজনা সংস্থা কপ ক্রিয়েশন সংবাদমাধ্যমকে জানিয়েছে, আপাতত ‘শের খান’ হচ্ছে না। সিনেমাটির শুটিং চলতি বছরের শেষ দিকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঠিক কী কারণে সিনেমাটির শুটিংয়ের তারিখ পরিবর্তন হয়েছে, সে প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানটি সুনির্দিষ্ট তথ্য জানায়নি। 

উল্লেখ্য, ‘শের খান’ পরিচালনার পাশাপাশি গল্প, চিত্রনাট্য ও সংলাপ করেছেন সানী সানোয়ার নিজেই। মুক্তির পরিকল্পনা ছিল ২০২৩-এর যেকোনো উৎসবে। 

চিত্রনায়ক শাকিব খানএ ছাড়া শাকিব খানের সরকারি অনুদান পাওয়া সিনেমা ‘মায়া’র শুটিংও থমকে আছে। বেশ কয়েকবার সিনেমাটির শুটিং শুরুর কথা শোনা গেলেও এখনো হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কেন্দ্রীয় শহীদ মিনারে দুর্বৃত্তের গুলি, কনটেন্ট ক্রিয়েটর নিহত

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১

ইসরায়েলে শব্দের ১২ গুণ গতির ‘ড্যান্সিং মিসাইল’ নিক্ষেপ ইরানের, বৈশিষ্ট্য কী

এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত