ভারতের গত বছরের আলোচিত ছবি পরিচালক এস এস রাজামৌলির ‘আরআরআর’। সিনেমাটির ‘নাটু নাটু’ গান ইতিমধ্যে এবারের অস্কারে ‘সেরা মৌলিক গান’-এর পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। কয়েক দিন আগেই জানা গিয়েছিল এবারের অস্কারের মঞ্চে গানটি পরিবেশিত হবে। এবার এই গানে কে পারফর্ম করবেন তা জানা গেল। গায়ক রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরবের পরিবেশনায় গানটিতে নাচবেন আমেরিকান অভিনেত্রী-নৃত্যশিল্পী লরেন গটলিব। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
বলিউডের সিনেমা ‘এনি বডি ক্যান ডান্স’ অভিনেত্রী লরেন গটলিব টুইটারে লেখেন, ‘বিশেষ খবর!!! আমি অস্কারে নাটু নাটুতে পারফর্ম করছি!!!!!! আমি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে পেরে উত্তেজিত। আমার সৌভাগ্য কামনা করুন।’
সম্প্রতি এক সাক্ষাৎকারে জুনিয়র এনটিআর জানিয়েছিলেন, তিনি বা রামচরণ এই গানে নাচবেন না। সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছিলেন—এম এম কিরাবানি, রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরব গানটি পরিবেশনা করবেন।
ব্যবসায়িক সফলতা থেকে সম্মাননা, সব পেয়েছে পরিচালক এস এস রাজামৌলির ‘আরআরআর’। সিনেমাটির গান ‘নাটু নাটু’ ভারতের প্রথম গান হিসেবে ৯৫তম একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে ‘সেরা মৌলিক গান’ বিভাগে। এম এম কিরাবানির সংগীত পরিচালনায় গানটি গেয়েছিলেন রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরব।
হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডের এবারের আসরের সমালোচকদের চোখে সেরা বিদেশি সিনেমা, সেরা অ্যাকশন সিনেমা ও সেরা স্টান্টস বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ‘আরআরআর’। সেরা মৌলিক গানের পুরস্কার পেয়েছিল এই সিনেমার গান ‘নাটু নাটু’। ‘নাটু নাটু’ গানের জন্য সম্প্রতি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডও জিতে নিয়েছিল সিনেমাটি।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৬ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৭ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৭ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৭ ঘণ্টা আগে