বর্তমান সময়ে বাইকপ্রেমীদের মূল আকর্ষণ হলো স্পোর্টস বাইক। এতে মেলে সর্বোচ্চ পারফরম্যান্স, ফাস্ট এক্সিলারেশন এবং একটি আকর্ষণীয় লুক।
সম্প্রতি বাংলাদেশের বাজারে এসেছে বাজাজ পালসার এন১৬০ মোটরসাইকেল। এই ১৬০ সিসির মোটরসাইকেলে আছে ডুয়েল-চ্যানেল এবিএস।
নতুন পালসার এন১৬০ বাইকে আছে এলইডি প্রজেক্টর হেডলাইট ও আন্ডারবেলি এগজস্ট। আরও আছে ৩৭এমএম ফ্রন্ট সাসপেনশন। টুইন-চ্যানেল এবিএস ফিচারটি চাকা লক না হওয়া বা আটকে যাওয়া কিংবা যেকোনো রাস্তায় চাকা যেন পিছলে না যায়, তা নিশ্চিত করে। ৩৭ মিলিমিটার টেলিস্কোপিক ফ্রন্ট ফর্কসহ ফ্রন্ট সাসপেনশন দুর্দান্তভাবে গতি বাড়াতে ও থামাতে সাহায্য করে। পালসার এন১৬০তে নতুন ডিটিএস প্রযুক্তির ১৬০ দশমিক ৩ সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনে সর্বোচ্চ ১৭ দশমিক ২ পিএস শক্তি ও ১৪ দশমিক ৬ নিউটন মিটার টর্ক পাওয়া যায়। সঙ্গে রয়েছে ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন, যা চালককে দেবে নতুন শক্তি।
বাইকটিতে কোনো কিক স্টার্টার নেই। রয়েছে সেলফ স্টার্টার। নতুন পালসার এন১৬০ দুই ধাতব রঙের আবহে তৈরি। বাইকটিতে আছে হাইটেক লুক। আধুনিক জীবনকে আরও সহজ করে তুলতে ট্যাংক ফ্ল্যাপের কাছেই রয়েছে ইউএসবি চার্জিং পয়েন্ট। দুটি ১৭ ইঞ্চি চাকার সামনের চাকায় ৩০০ মিলিমিটার ডিস্ক ব্রেক ও পেছনের চাকায় থাকছে ২৩০ মিলিমিটার ডিস্ক ব্রেক। এর সামনের চাকায় ১০০ সেকশন টায়ার ও পেছনের চাকায় ১৩০ সেকশন টায়ার ব্যবহার করা হয়েছে।
বাজাজ পালসার এন১৬০ পাওয়া যাচ্ছে উত্তরা মোটরস লিমিটেডের সব ডিলার পয়েন্টে। ব্রুকলিন ব্ল্যাক রঙের বাইকটির দাম ২ লাখ ৬০ হাজার টাকা। পালসার এন১৬০ কিনলে সঙ্গে থাকছে দুই বছরের ওয়ারেন্টি ও চারবার বিনা মূল্যে সার্ভিসিংয়ের সুযোগ।

কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন একটি ফিচার চালু করেছে ইনস্টাগ্রাম। মেটার এই ছবি ও ভিডিও নির্ভর এই অ্যাপটিতে ‘ফার্স্ট ড্রাফট’ ফিচারটির মাধ্যমে ভিডিও সম্পাদনা আরও সহজ হয়েছে। ইনস্টাগ্রাম জানিয়েছে, ভিডিও সম্পাদনার কাজ আরও সহজ ও সুবিধাজনক করাই এ ফিচারের লক্ষ্য। প্রাথমিকভাবে নির্বাচিত কিছু ডিভাইসে...
৭ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বেডফোর্ডশায়ারের বাসিন্দা রিস হিবার্ট দুই সন্তানের বাবা। ৪৮ বছর বয়সী পেশায় গ্রাহকসেবা ব্যবস্থাপক। দেড় বছর আগেও সুস্থ ও সবল ছিলেন তিনি। প্রতিদিন দুপুরের খাবারের বিরতিতে তিনি দুই মাইল হাঁটতেন। এমনই একদিন হাঁটার সময় তিনি রাস্তায় অচেতন হয়ে পড়েন এবং খিঁচুনি শুরু হয়।
১০ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম শিশুদের মানসিক ও শারীরিকভাবে ক্ষতি করছে—যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের দায়ের করা একটি মামলা নিষ্পত্তির জন্য শতকোটি ডলার (১৭.১ বিলিয়ন ডলার) ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে এর মূল প্রতিষ্ঠান মেটা...
১ দিন আগে
সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীরা যে ধরনের মূল্যবোধ ও বিশ্বাস ধারণ করেন, অ্যালগরিদম প্রায়শই তার বিপরীতধর্মী কনটেন্ট বা পোস্ট তাদের ফিডে বেশি ছড়িয়ে দিচ্ছে। বিজ্ঞানবিষয়ক খ্যাতনামা সাময়িকী ‘প্রোসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস’ (পিএনএএস)-এ প্রকাশিত নতুন এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
১ দিন আগে