গত সপ্তাহে জানা গিয়েছিল, প্রেমিক অ্যান্ড্রু ডারনেলের সঙ্গে বিচ্ছেদ হয়েছে পপসংগীতশিল্পী ম্যাডোনার। কিন্তু সপ্তাহ না পেরোতেই আবারও নতুন প্রেমে পড়েছেন ম্যাডোনা (৬৪), এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম পেজ সিক্স।
আন্তর্জাতিক গণমাধ্যম পেজ সিক্স ম্যাডোনার সঙ্গে তাঁর নতুন প্রেমিকের কিছু ছবি প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, জসুয়া পপার নামের এক বক্সারের প্রেমে মজেছেন এ গায়িকা।
ম্যাডোনার জন্ম ১৯৫৮ সালের ১৬ আগস্ট। আমেরিকান গায়িকা, গীতিকার এবং অভিনেত্রী ম্যাডোনাকে বলা হয় ‘কুইন অব পপ’।
গত শুক্রবার রাতে আমেরিকার একটি বক্সিং প্রতিযোগিতায় অংশ নেন জসুয়া। সেদিন গ্যালারিতে উপস্থিত ছিলেন ম্যাডোনাও। সেই বক্সিং ম্যাচে জয়লাভের পর জসুয়ার কাছে ছুটে যান ম্যাডোনা। পরে ক্যামেরায় একসঙ্গে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরাবন্দী হন তাঁরা। সেখানে উপস্থিত বিভিন্ন সংবাদমাধ্যমের বেশ কয়েকজন সাংবাদিক জানান, জসুয়ার জয়লাভে ম্যাডোনার আনন্দ সীমা ছাড়িয়েছিল।
ম্যাডোনার সর্বশেষ প্রেমিক ছিলেন ২৩ বছর বয়সী অ্যান্ড্রু ডারনেল। গত সপ্তাহে প্রেমিক অ্যান্ড্রু ডারনেলের সঙ্গে বিচ্ছেদ হয়েছে ম্যাডোনার। মাত্র পাঁচ মাসেই বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। আত্মবিশ্বাসের সংকট থাকায় এই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন বলে জানিয়েছেন গায়িকা। প্রায় পাঁচ মাস ডেটিং করেছেন তাঁরা।
এখন পর্যন্ত দুবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ম্যাডোনা। তাঁর প্রথম স্বামী কারলোস লিওন ও দ্বিতীয় স্বামী ছিলেন গাই রিচি। বহু আগেই দুই সংসারের ইতি টেনেছেন এই গায়িকা।
এ ছাড়া ম্যাডোনার প্রেমিকের তালিকায় ছিলেন পপগায়ক ড্যান গিলোরি, মার্কিন গ্রাফিতি শিল্পী জিন মিশেল বাসকুয়েট, প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ছেলে জন এফ কেনেডি জুনিয়র, মার্কিন র্যাপার ভ্যানিলা আইস, ব্রিটিশ চলচ্চিত্র প্রযোজক অ্যান্ডি বার্ড।

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৩ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
১৩ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
১৭ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
১ দিন আগে