‘পাঠান’ সিনেমার সাফল্য উদ্যাপন শেষ হতে না হতেই এবার অস্কার মঞ্চে ডাক পেলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বৃহস্পতিবার রাতে প্রকাশিত হয়েছে ২০২৩ সালের অস্কারের পুরস্কার বিতরণকারীদের নাম। সেই তালিকায় একমাত্র ভারতীয় দীপিকা। কয়েক দিন আগেই প্রথম ভারতীয় হিসাবে ফিফা বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেছিলেন তিনি।
আগামী ১২ মার্চ ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার ঘোষণা করা হবে। পুরস্কার বিজয়ী সিনেমাগুলোকে সম্মানিত করতে অস্কার মঞ্চে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের তারকারা। এমিলি ব্লান্ট, স্যামুয়েল এল জ্যাকসন, ডোয়াইন জনসন, মাইকেল জর্ডান প্রমুখের সঙ্গে একই কাতারে থাকবেন দীপিকাও। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই তালিকা শেয়ারও করেছেন অভিনেত্রী। এরপরই শুরু হয় শুভেচ্ছাবার্তার জোয়ার। মন্তব্যের ঘরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দীপিকার স্বামী বলিউড অভিনেতা রণবীর সিং। এ ছাড়া অভিনন্দন ও প্রশংসায় ভাসিয়েছেন ভক্ত থেকে শুরু করে বলিউডের অনেক তারকা।
ভারতীয় হিসাবে দীপিকা পাড়ুকোন এই প্রথম নন, এর আগে ২০২২ সালে প্রিয়াঙ্কা চোপড়াও গিয়েছিলেন অস্কার বিতরণে। তবে এ বছরটা ভারতের জন্য অন্য সব বছর থেকে আলাদা। অস্কার দৌড়ে এস এস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গানটি সেরা মৌলিক গানের বিভাগে মনোনীত হয়েছে। সেটি ছাড়াও দুটি ভারতীয় তথ্যচিত্র রয়েছে মনোনয়নের তালিকায়। একটি হলো শৌনক সেন পরিচালিত ‘অল দ্যাট ব্রিদস’ এবং অন্যটি কার্তিকি গোন্সালভেস পরিচালিত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। তাই এবার ভারতীয়দের আশা অনেকটাই বেশি। দীপিকা যুক্ত হয়ে অনুষ্ঠানের আকর্ষণ ভারতীয়দের কাছে যেন আরও বাড়িয়ে তুললেন।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
২ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৩ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৩ ঘণ্টা আগে