দেয়াল টপকে বলিউড অভিনেতা শাহরুখ খানের বাসভবন মান্নাতে প্রবেশ করে নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়েছে দুই যুবক। অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে এরই মধ্যে তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের একটি মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এমনটি জানা যায়।
মুম্বাইয়ের বান্দ্রা পুলিশ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটে। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, ভোর ৩টা থেকে ৪টার মধ্যে দুজন পেছনের দেয়াল টপকে কোনোভাবে বাড়ির ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়েছিল, কিন্তু এরপর নিরাপত্তারক্ষীদের হাতে তারা ধরা পড়ে। এরপর নিরাপত্তারক্ষীরা বান্দ্রা থানায় অভিযোগ করলে পুলিশ দুই যুবককে থানায় নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে।
প্রাথমিক তদন্ত অনুসারে বান্দ্রা পুলিশ জানায়, দুই ব্যক্তি শাহরুখ খানের ভক্ত এবং তারা শারুখের সঙ্গে দেখা করতে চেয়েছিল, যার কারণে তারা অনুপ্রবেশের সিদ্ধান্ত নিয়েছিল। এখন পর্যন্ত অনুসন্ধানে তাদের পক্ষ থেকে অন্য কোনো অসৎ উদ্দেশ্যের প্রমাণ পায়নি পুলিশ। একবার তাদের প্রিয় নায়কের দেখা পাওয়ার জন্য কান্নাকাটিও করতে থাকে তারা।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, ‘জওয়ান-এর শুটিংয়ের জন্য শাহরুখ খান সেদিন ভোরবেলায় বাড়ি ফেরেন।
শাহরুখ খান বর্তমানে ব্যস্ত আছেন ‘জওয়ান’ সিনেমা নিয়ে। ২০২১ সালে ‘জওয়ান’ ছবির শুটিং শুরু হয়। তারপর বেশ কয়েক দফায় দেশের বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে এটির। শুটিংয়ের বেশির ভাগ অংশ ইতিমধ্যে ভারতেরই পুনে, মুম্বাই, হায়দরাবাদ ও চেন্নাইয়ে সম্পন্ন হয়েছে।
‘জওয়ান’-এর নির্মাতা দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার, যাকে চলচ্চিত্র জগৎ অ্যাটলি হিসেবেই চেনে। ‘বিগিল’, ‘মেরসাল’, ‘থেরি’, ‘রাজারানি’র মতো দক্ষিণী সুপারহিট চলচ্চিত্র পরিচালনা করেছেন তিনি। ‘জওয়ান’ ছবিটি হিন্দির পাশাপাশি মুক্তি পাবে তামিল, তেলুগু, মালায়লাম ও কন্নড় ভাষায়।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৩ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৪ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৪ ঘণ্টা আগে