আজ বৃহস্পতিবার রাত ১টায় কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে দ্বিতীয় মৌসুমের দ্বিতীয় গান ‘বনবিবি’। গানটির ১৫ সেকেন্ডের একটি প্রচারণামূলক ভিডিও প্রকাশের পর পুরো গানটি শোনার জন্য অপেক্ষায় রয়েছেন শ্রোতারা।
কোক স্টুডিও বাংলা দ্বিতীয় মৌসুমের যাত্রা শুরু হয় চট্টগ্রাম, সিলেট ও খুলনার স্থানীয় ভাষায় গাওয়া গান ‘মুড়ির টিন’-এর মাধ্যমে। ফেব্রুয়ারির মাঝামাঝি গানটি প্রকাশের পর শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। সেটির পর ব্যান্ড মেঘদল আনছে ‘বনবিবি’ গানটি। গানটির কথা লিখেছেন শিবু কুমার শীল ও মেজবাউর রহমান সুমন, সুর বেঁধেছেন শিবু কুমার শীল। মেঘদলের সংগীতায়োজনে গানটি গেয়েছেন শিবু কুমার শীল ও জহুরা বাউল, সঙ্গে রয়েছে গানের দল ঘাসফড়িং।
গান প্রকাশের জন্য মধ্যরাতকে কেন বেছে নেওয়া হলো—এমন প্রশ্নে শিবু কুমার শীল বললেন, ‘শহুরে জীবনযাপনের মধ্যে আমরা যখন প্রকৃতির নিস্তব্ধতাকে বুঝতে চাই, তখন কীভাবে বুঝতে চাই? যখন শহরের কোলাহল থেমে যায় তখনই হয়তো কিছুটা নীরবতা আসে। আটপৌরে শহুরে ব্যস্ততার মধ্যে ঝিঁঝিঁ পোকার ডাক পেতে চাইলে আমাদের গভীর রাতের জন্য অপেক্ষা করতে হয়।’
জানা গেছে, এ বছরই মেঘদলের দুই দশক পূর্তি হচ্ছে, নভেম্বরে জমকালো আয়োজনে শো করবে ব্যান্ডটি। এর মধ্যে ‘অ্যালুমিনিয়ামের ডানা’ অ্যালবামের বাকি গানগুলোও প্রকাশ করা হবে। মার্চের ৮ তারিখের জয় বাংলা কনসার্টেও গাইবে মেঘদল।

আজ শনিবার দুপুরে মিরপুর ডিওএইচএসের একটি বাসায় আত্মহত্যা করেছেন যাহের আলভীর স্ত্রী ইকরা। নাটকের শুটিংয়ে যাহের আলভী এখন নেপালে আছেন। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা।
৯ ঘণ্টা আগে
বাবা দিলীপ বিশ্বাসের দেখানো পথেই চলচ্চিত্র নির্মাতা হিসেবে ক্যারিয়ার গড়েছেন দেবাশীষ বিশ্বাস। তবে শোবিজে দেবাশীষের শুরু উপস্থাপনা দিয়ে। তাঁর উপস্থাপনায় একুশে টিভির স্ট্রিট শো ‘পথের প্যাঁচালী’ একসময় এতই জনপ্রিয়তা পেয়েছিল যে অনুষ্ঠানটির কথা এখনো মনে রেখেছেন দর্শকেরা।
১৭ ঘণ্টা আগে
চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়—এমন কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারও বোর্ডের নেই বলে জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। কোনো সিনেমায় ধূমপানের দৃশ্য থাকলে সেটি জাতীয় পুরস্কারের জন্য বিবেচিত হবে না, এমন গুঞ্জন ছড়িয়ে...
১৭ ঘণ্টা আগে
এইচবিওর আলোচিত সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’-এর তৃতীয় সিজনে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন দীপিকা পাড়ুকোন। তবে ওই সময় অন্তঃসত্ত্বা থাকায় কাজটি করা হয়নি তাঁর। গোল্ডেন গ্লোবস ও এমি পুরস্কারজয়ী এ সিরিজের চতুর্থ সিজন তৈরি হচ্ছে। তাতেও দীপিকার কথা ভেবেছিলেন নির্মাতারা। তবে এবারও সুযোগটি হাতছাড়া হলো অভিনেত্রীর।
১৭ ঘণ্টা আগে