
তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। আজ সোমবার বিকেলে ঢাকায় দেশটির দূতাবাস উদ্বোধন করবেন তিনি।
সকালে সান্তিয়াগো ক্যাফিয়েরো ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন তাঁকে স্বাগত জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার বিকেলে আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধনের অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এর ফলে ৪৫ বছর পর ঢাকায় চালু হচ্ছে ফুটবলের জন্য বিখ্যাত লাতিন আমেরিকার দেশটির দূতাবাস।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে বৈঠক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ক্যাফিয়েরো। তাঁর এই সফরে দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। আর্জেন্টাইন পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ৩৪ সদস্যের এই প্রতিনিধি দলের সফর শেষ হবে ১ মার্চ।
ঢাকায় দেশটির দূতাবাস অর্থনৈতিক কারণে ১৯৭৮ সালে বন্ধ হয়ে যায়। দুই দেশের মধ্যে বাণিজ্যসহ সার্বিক যোগাযোগ বাড়াতে আবার এটি চালু করার কথা গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে জানান দেশটির প্রেসিডেন্ট ফার্নান্দেজ। তাতে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস পুনঃস্থাপনের মাধ্যমে দুই বন্ধুপ্রতিম দেশের জনগণ ভ্রাতৃত্ব ও সম্প্রীতির দৃঢ়বন্ধনে আবদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন প্রেসিডেন্ট ফার্নান্দেজ।
এর আগে বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ায় আর্জেন্টিনার প্রেসিডেন্ট ফার্নান্দেজকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৯ ডিসেম্বর এক চিঠি দেন। চিঠিতে দুই দেশের রাজধানীতে দূতাবাস খোলার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে সংহত করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।
জবাবে প্রেসিডেন্ট ফার্নান্দেজ পরদিন ২০ ডিসেম্বর এক টুইটে বাংলাদেশ ও আর্জেন্টিনায় উভয় দেশের পতাকা উড়ছে উল্লেখ করে দ্বিপক্ষীয় সম্পর্ক গভীরতর করার আগ্রহ পুনর্ব্যক্ত করেন।

ডিএমপি জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে বিদায়ী ও নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিদেশি কূটনীতিকসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
১ মিনিট আগে
তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা শুধু ব্যক্তিগত কর্মসংস্থান বা চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। তাদের দক্ষতা, জ্ঞান ও মেধাকে জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে যুক্ত করতে হবে...
২৯ মিনিট আগে
২০২৪ সালের ১৮ জুলাই রামপুরায় আন্দোলনে গিয়ে তাঁর বন্ধু রিফাত ইসলাম পুলিশের গুলিতে আহত হন। পরদিন (১৯ জুলাই) জুমার নামাজের পর রামপুরার মাল্টিকেয়ার হাসপাতালের সামনে তাঁরা আবার আন্দোলনে যোগ দেন। তখন বিজিবি ও পুলিশ কোনো সতর্কবার্তা ছাড়াই গুলিবর্ষণ শুরু করে। তখন তিনি বেটার লাইফ হাসপাতালের দিকে দৌড় দেন।
১ ঘণ্টা আগে
যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে একটি ব্যক্তিমালিকানাধীন আবাসন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গুলশানের গুরুত্বপূর্ণ এলাকায় ওয়াসার জমিতে তড়িঘড়ি করে আবাসন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করার পরিবর্তে তা বিবেচনার নামে রাজউক থেকে বরাদ্দ পাওয়া ওয়াসার...
২ ঘণ্টা আগে