গত শুক্রবার মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের সিনেমা ‘সেলফি’। কিন্তু বক্স অফিসে হতাশ করছে সিনেমাটি। প্রথম দিনে ‘সেলফি’ আয় করেছে মাত্র ২.৫৫ কোটি রুপি। ২০০৯ সালের পর এটি অক্ষয়ের সর্বনিম্ন ওপেনিং। ব্যর্থতার দায় এবার নিজের কাঁধে নিলেন অক্ষয় কুমার। টেলিভিশন শো ‘আজতক’ এ দেওয়া অক্ষয়ের সাক্ষাৎকারের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
অক্ষয় কুমার বলেন ‘এমনটা আমার সঙ্গে প্রথমবার হচ্ছে না। ক্যারিয়ারের একটা সময় এক টানা ১৬টা ছবি ফ্লপ হয়েছিল আমার। এরপর এমন একটা সময় গেছে যখন আমার পরপর ৮টা ছবি বক্স অফিসে চলেনি। এখন আবার টানা কয়েকটি ছবি বক্স অফিসে চলল না। এটা সম্পূর্ণ আমার ভুলের জন্যই হচ্ছে। দর্শক বদলে গেছে। ফলে সেই অনুযায়ী নিজেকেও বদলাতে হবে। নতুন করে সব শুরু করতে হবে, কারণ দর্শকেরা নতুন কিছু দেখতে চাইছে।’
এই ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার বিষয়ে অক্ষয় বলেন, ‘এটা একটা বড় অ্যালার্ম। যদি আপনার সিনেমা না চলে, তাহলে সেটা আপনার ভুল। যখন একটানা আপনার ছবি ফ্লপ হতে থাকে, তখন এর অর্থ হল আপনার নিজেকে বদলাতে হবে। আমি চেষ্টা করছি আমাকে বদলানোর। আমি তো এখন এটাই করতে পারি।’
সিনেমা ফ্লপের দায় নিজের কাঁধে নিয়ে অক্ষয় বলেন, ‘কেউ দর্শকদের দায়ী করবেন না। এটা শতভাগ আমার দোষ। আমি ভুল সিনেমা বাছাই করেছি, এখানে দর্শকদের কোনো দোষ নেই।’
রাজ মেহতা পরিচালিত ‘সেলফি’ মালায়লাম ছবি ‘ড্রাইভিং লাইসেন্স’-এর হিন্দি রিমেক। এই সিনেমায় অক্ষয়–ছাড়াও আরও অভিনয় করেছেন–ইমরান হাশমি, নুসরাত ভরুচা, ডায়না পেন্টি প্রমুখ। এ ছাড়াও অতিথি চরিত্রে দেখা গেছে ম্রুনাল ঠাকুরকে। সিনেমাটির প্রযোজনা করেছে ধর্ম প্রোডাকশন, পৃথ্বীরাজ প্রোডাকশন, ম্যাজিক ফ্রেম এবং কেপ অফ গুড ফিল্মস।
সামনে মুক্তির অপেক্ষায় আছে ‘ওএমজি: ওহ মাই গড ২ ’, ‘বাড়ে মিয়া ছোটে মিয়া, ‘ক্যাপসুল গিল’ এবং হেরা ফেরি সিরিজের পরবর্তী সিরিজের চলচ্চিত্র রয়েছে। দেখা যাক অক্ষয় কুমার তাঁর ভাগ্য ফেরাতে পারেন কিনা।

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, এরপরই জানা যাবে কার মাথায় উঠছে এবারের ‘লাক্স সুপার স্টার’-এর মুকুট। কিন্তু জমকালো এই গ্র্যান্ড গালার ঠিক আগমুহূর্তে ঘটল এক বিপত্তি। আসরের সবচেয়ে কাঙ্ক্ষিত সেই ট্রফিটি পাওয়া যাচ্ছে না।
২ ঘণ্টা আগে
মুক্তির পর থেকে নানা সমালোচনার মুখে পড়েছে শাকিব খান অভিনীত রোজার ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। সিনেমার সাউন্ড, কালার, ভিএফএক্স নিয়ে অভিযোগের অন্ত নেই। গল্পে সামঞ্জস্য না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। অনেকে ধারণা করছেন, ঈদে মুক্তি দেওয়ার জন্য সম্পূর্ণ কাজ শেষ না করেই মুক্তি দেওয়া...
৩ ঘণ্টা আগে
অবশেষে শুরু হলো ভারতের অন্যতম সফল ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের শুটিং। পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে ইনস্টাগ্রামে সৌরভ গাঙ্গুলী স্ট্যান্ডের একটি ছবি পোস্ট করে নিশ্চিত করেছেন, কলকাতার ইডেন গার্ডেন্সে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এতে সৌরভের চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও।
৪ ঘণ্টা আগে
পুরোনো দিনের জনপ্রিয় গানগুলো আবার ফিরে আসছে নতুন সংগীত আয়োজনে। কেউ কেউ আবার নতুন গানের সঙ্গে মিক্স করছেন পুরোনো জনপ্রিয় গানের অংশ। গত বছরের শেষ দিকে নিজের পুরোনো গানগুলো নতুন সংগীতায়োজনে দর্শক-শ্রোতাদের সামনে নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়েছিলেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী।
৫ ঘণ্টা আগে