বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনি ভ্রমণে আছেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। গত মঙ্গলবার সপরিবার সিডনি পৌঁছেছেন তিনি। সফরে তাঁর সঙ্গে রয়েছেন স্বামী আশফাকুর রহমান এবং কন্যা আরশিয়া উমাইজা। এটাই পূর্ণিমার প্রথম অস্ট্রেলিয়া সফর।

সিডনির বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার পরিকল্পনা নিয়েই এ সফরে গিয়েছেন পূর্ণিমা। সিডনির বিভিন্ন জায়গা ঘুরছেন তিনি। মুহূর্তগুলো শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ঢাকা ছাড়ার আগে গত মঙ্গলবার বিমানবন্দরে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অস্ট্রেলিয়া যাওয়ার খবর জানিয়েছেন পূর্ণিমা। ছবিটি তুলেছেন নায়িকার স্বামী আশফাকুর রহমান রবিন।
আজ সকালে শেয়ার করেছেন সিডনির মেট্রোর কিছু ছবি। সেখানে তিনি ভেসেছেন ভক্তদের ভালোবাসায়। ফাহিম রহমান নামে এক ভক্ত লিখেছেন, ‘আপনার জন্যে সব সময় শুভকামনা’। ইয়াসিন অপি লেখেন, ‘শুভসকাল, এভাবেই আপনি ভালো থাকুন আমাদের জন্যে।’
সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ব্যাপক জনপ্রিয়তা ধরে রেখেছেন পূর্ণিমা। এদিকে নাটক, সিনেমার পর এবার ওটিটি প্ল্যাটফর্মেও অভিষেক হতে যাচ্ছে এই অভিনেত্রীর। শিগগিরই পরিচালক কাজল আরেফিন অমির ‘হোটেল রিলাক্স’ নামের একটি ওয়েব সিরিজে পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে পূর্ণিমাকে।
পূর্ণিমা সম্পর্কিত আরও পড়ুন:

বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্টসেল ব্যান্ডের ভোকাল জর্জ লিংকন ডি কস্তা। তাঁর জায়গায় আর্টসেলের ট্যুরিং ভোকাল হিসেবে যুক্ত হচ্ছেন বে অব বেঙ্গল ব্যান্ডের সাবেক ভোকাল বখতিয়ার হোসাইন।
১৫ ঘণ্টা আগে
অবশেষে আগামী ২৪ জুলাই আয়োজন করা হচ্ছে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের সেই কনসার্ট। গত বছর আতিফের কনসার্টের জন্য যাঁরা টিকিট কিনেছিলেন, কিন্তু রিফান্ড নেননি, তাঁদের নতুন করে টিকিট কেনার প্রয়োজন নেই।
১৫ ঘণ্টা আগে
অনিবার্য পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আয়োজকদের অনুষ্ঠানটি আয়োজন না করার নির্দেশনা প্রদান করা হয়েছে। ফলে কনসার্টটি আপাতত স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৫ ঘণ্টা আগে
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী অলকা ইয়াগনিকের একটি ভিডিও প্রকাশ পাওয়ার পর তাঁর ভক্তদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, কিংবদন্তি এই সংগীতশিল্পীকে হুইলচেয়ারে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং চলাফেরার জন্য তিনি অন্যের সাহায্য নিচ্ছেন।
১ দিন আগে