ফেরদৌস ও পূর্ণিমা একসঙ্গে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। তবে সবচেয়ে বেশি করেছেন উপস্থাপনা। টিভি অনুষ্ঠান, করপোরেট শোসহ অনেক অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠেছে তাঁদের উপস্থাপনায়। কাজের গণ্ডি পেরিয়ে ব্যক্তিজীবনেও খুব কাছের বন্ধু তাঁরা। পূর্ণিমা শেষ যে দুটি সিনেমায় অভিনয় করেছেন, সেই ‘জ্যাম’ ও ‘গাঙচিল’-এ ফেরদৌসই ছিলেন তাঁর সহশিল্পী।
অনেক দিন পর নতুন সিনেমায় কাজ করছেন পূর্ণিমা। নাম ‘আহারে জীবন’। বানাচ্ছেন ছটকু আহমেদ। এ সিনেমায়ও ফেরদৌস আছেন পূর্ণিমার সঙ্গী হিসেবে। গত রোববার থেকে শুটিংয়ে অংশ নিয়েছেন পূর্ণিমা। আর ইউনিটে ফেরদৌস যোগ দিয়েছেন গতকাল থেকে। সিনেমাটি নিয়ে পূর্ণিমা বলেন, ‘করোনার সময়টা আমাদের সবার জীবনেই গভীর ছাপ রেখে গেছে। সেটা পর্দায় তুলে আনা হচ্ছে। গল্পটি খুব ভালো। ছটকু ভাই আমাদের দেশের একজন সিনিয়র নির্মাতা। তিনি দীর্ঘদিন পর একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন, তাতে আমি কাজের সুযোগ পেয়েছি, এটা ভীষণ ভালো লাগার।’
২৫ বছর আগে ছটকু আহমেদের ‘বুকের ভিতর আগুন’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন ফেরদৌস। এত বছর পর আবারও ছটকু আহমেদের পরিচালনায় কাজের সুযোগ পেলেন। ফেরদৌস বলেন, ‘চলচ্চিত্রে আমার গুরু ছটকু ভাই। তাঁর কাছেই অভিনয়ের অনেক কিছু শিখেছি। অবাক করা বিষয়, ‘‘বুকের ভিতর আগুন”-এর পর তাঁর আর কোনো সিনেমায় কাজ করার সুযোগ হয়ে ওঠেনি আমার। দীর্ঘ এত বছর পর আবারও তাঁর নির্দেশনায় কাজ করছি, খুব ভালো লাগছে।’
ফেরদৌস-পূর্ণিমা ছাড়াও ‘আহারে জীবন’-এ দেখা যাবে সুচরিতা, শাহনূর ও তুষার খানকে। জানা গেছে, করোনা মহামারির সময়ে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়েই সাজানো হয়েছে ‘আহারে জীবন’ সিনেমার গল্প।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৩ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫