
কুষ্টিয়ার ইসলামি বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রী নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে কুষ্টিয়ার জেলা প্রশাসককে তিন দিনের মধ্যে পৃথক তদন্ত কমিটি গঠন করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এই আদেশ দেন। এ ছাড়া নির্যাতনের শিকার শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। আদালত বলেছেন, নির্যাতিত শিক্ষার্থী ফৌজদারি মামলা করতে পারবেন।
ডিসির করা কমিটিতে বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, অ্যাডমিন ক্যাডার ও জেলা জজ মনোনীত একজন বিচার বিভাগীয় কর্মকর্তাকে রাখতে বলা হয়েছে। আর তদন্ত চলাকালে ছাত্রলীগের নেত্রী সানজিদা চৌধুরী ও তাবাসসুমকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে রাখতে বলা হয়েছে। তবে তদন্ত কমিটি চাইলে তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারবে।
এছাড়া ওই ছাত্রীকে বিবস্ত্র করে ধারণ করা ভিডিও যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার না হয়, সে বিষয়ে বিটিআরসিকে পদক্ষেপ নিতে বলা হয়েছে।
এর আগে বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে তা যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী মো. মহসীন রিট করেন। রিটের পক্ষে বৃহস্পতিবার তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
প্রসঙ্গত, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরার বিরুদ্ধে নবীন এক শিক্ষার্থীকে র্যাগিংয়ে বিবস্ত্র করার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা ও প্রক্টর বরাবর এই অভিযোগ করেন ওই শিক্ষার্থী।
এর আগে গত রোববার ( ১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টা থেকে ৩ ঘণ্টা পর্যন্ত তাঁর ওপর র্যাগিং করা হয় বলে জানা গেছে। ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নবীন শিক্ষার্থী।
তবে বিষয়টি অস্বীকার করে ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগের কোনো সত্যতা নেই। ওই মেয়ে মিথ্যা বলছে। হয়তো একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’
অভিযোগ সূত্রে জানা গেছে, গত শনি ও রোববার দুই দফায় দেশরত্ন শেখ হাসিনা হলের আবাসিক ছাত্রী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরার নেতৃত্বে সাত-আটজন ছাত্রী ভুক্তভোগী শিক্ষার্থীকে মানসিক ও শারীরিক নির্যাতন করেন। পরে বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হয়। প্রথম দফায় শনিবার রাতে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় এবং হল থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার আমাদের সঙ্গে দূতাবাসের কথা হয়েছে। একাধিক দূতাবাসের ই-মেইলে যে বার্তা দেওয়া হয়েছে, তাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তদন্ত চলছে। তা ছাড়া এসব ই-মেইল স্ক্যাম মনে হচ্ছে...
২ ঘণ্টা আগে
আমরা ভারতের সঙ্গে একটি ইতিবাচক সম্পর্ক চাই। কেন চাইব না? তারা আমাদের প্রতিবেশী। আমাদের একটি কার্যকর সম্পর্ক থাকা উচিত। শুধু ভারতের সঙ্গে নয়, কোনো দেশের সঙ্গেই আমরা আমাদের জাতীয় স্বার্থের সঙ্গে আপস করে কিছু করতে পারি না...
৪ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর ‘রাজনৈতিক উপদেষ্টা’ পদে মন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন জহির উদ্দিন স্বপন। আজ শনিবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩ বি(১) ও ৩ বি(২) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী এই নিয়োগ
৬ ঘণ্টা আগে
আজকের মন্ত্রিসভায় যে রদবদল ও পরিবর্ধন হয়েছে, এর মূল লক্ষ্য বাংলাদেশকে আরও ভালোভাবে এগিয়ে নেওয়া এবং অতীতের সেই বাংলাদেশে যেন আর ফিরে যেতে না হয়, তা নিশ্চিত করা। প্রধানমন্ত্রী তারেক রহমান চান, সরকারের প্রত্যেক সদস্য তাঁর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের জনগণের স্বার্থে কাজ করবেন।
৭ ঘণ্টা আগে