চার মাসের বেশি সময় ধরে ‘বিগ বস’-এর ঘরে থাকার পর আসরের সেরার খেতাব জিতেছেন তরুণ র্যাপার এম সি স্ট্যান। গতকাল রোববার অনুষ্ঠিত হয় রিয়েলিটি শোটির গ্র্যান্ড ফিনালে। অনুষ্ঠানে বিজয়ী হিসেবে স্ট্যানের নাম ঘোষণা করেন বিগ বস সঞ্চালক সালমান খান।
২০২২ সালের অক্টোবরে শুরু হয়েছিল এবারের আসর। সালমান খানের পাশাপাশি অতিথি সঞ্চালক হিসেবে দায়িত্ব সামলান করণ জোহর ও ফারাহ খান। এ ছাড়া ‘বিগ বস’-এর বুলেটিন হোস্ট হিসেবে দেখা যায় শেখর সুমনকে।
বিগ বসের এবারের আসরে অংশ নেন ১৭ জন প্রতিযোগী। যাঁদের মধ্যে ফাইনাল পর্যন্ত পৌঁছান এম সি স্ট্যান, শিব ঠাকরে ও প্রিয়াঙ্কা চাহার চৌধুরী। শিব ও স্ট্যানের মধ্যে শেষ লড়াই চলে। প্রথম রানারআপ হন শিব। দ্বিতীয় রানারআপ প্রিয়াঙ্কা চাহার চৌধুরী। অন্য দুই ফাইনালিস্ট ছিলেন শালিন ভানোট ও অর্চনা গৌতম।
র্যাপার এম সি স্ট্যান পুনের বাসিন্দা। তিনি ১২ বছর বয়স থেকেই সংগীতজীবনের যাত্রা শুরু করেন। স্ট্যান আন্ডারগ্রাউন্ড র্যাপ জগতে ‘বিফ কিং’ হিসেবে পরিচিত। তাঁর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ৬০ লাখের বেশি। প্রথমে বিগ বসের ঘরে থাকতে চাননি এমসি, কিন্তু সালমান খান তাঁকে সাহস জোগান। তারপর থেকেই নিজের নানা দিক দর্শকদের সামনে তুলে ধরে পান জনপ্রিয়তা। অর্জন করে নিলেন জয়ীর ট্রফিও।
উল্লেখ্য, এবারের বিগ বসের সবচেয়ে বিতর্কিত প্রতিযোগী ছিলেন সাজিদ খান। বলিউডের ‘মি টু’ আন্দোলনের সময় র্যাচেল হোয়াইট, কারিশমা উপাধ্যায়, সিমরান সুরি ও সলোনি চোপড়ার মতো একাধিক অভিনেত্রী সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন। এমন একজন ব্যক্তি কীভাবে বিগ বসের মতো রিয়েলিটি শোতে জায়গা পান, সেই প্রশ্নে তোলপাড় হয় সামাজিক যোগাযোগমাধ্যম।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৩ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৪ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৪ ঘণ্টা আগে