৩০০ টাকার টিকিট কেটে সরকারি হাসপাতালে অফিস-পরবর্তী সময়ে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা নেওয়া যাবে। বেলা তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মিলবে এই সেবা। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের পাশাপাশি থাকবে ছোট-বড় অস্ত্রোপচার ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুবিধা। আদায় করা অর্থের একটি অংশ পাবেন বিশেষজ্ঞ চিকিৎসক, একটি অংশ পাবে হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগ এবং একটি অংশ যাবে রাষ্ট্রীয় কোষাগারে।
এ ধরনের নানা নিয়ম রেখে সারা দেশের সরকারি হাসপাতালে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস পরিচালনায় একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে। যার নামকরণ করা হয়েছে ‘অফিস সময় পরবর্তী বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা নীতিমালা-২০২৩’। এটি দেশের সব সরকারি (ইনস্টিটিউট, জেলা, উপজেলা পর্যায়ের) হাসপাতালের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
এটা নিয়ে আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। খসড়া নীতিমালায় কোনো সংযোজন-বিয়োজন থাকলে সেটি সমাধানের চেষ্টা করা হবে। এমনটি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নীতিমালা প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ—স্বাচিপ সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে সভার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সভায় প্রস্তাবিত নীতিমালা নিয়ে আলোচনা হবে। এই সভায় নীতিমালা চূড়ান্ত করা সম্ভব হবে না। এ জন্য আরও একাধিক সভা করতে হতে পারে। তবে আগামী মার্চেই যেন এটি শুরু করা যায় সেই চেষ্টা থাকবে।
প্রস্তাবিত নীতিমালায় বলা হয়েছে, এটি স্বল্পমেয়াদি হলে এক বছরের জন্য করা যেতে পারে। সে ক্ষেত্রে জেলা হাসপাতালে এই কার্যক্রম পরিচালিত হবে। মধ্যমেয়াদি হলে ৫০ শতাংশ উপজেলা ও ৫০ শতাংশ মেডিকেল কলেজ হাসপাতাল অন্তর্ভুক্ত করা যেতে পারে এবং দীর্ঘমেয়াদি হলে দেশের সব জেলা, উপজেলা ও মেডিকেল কলেজ হাসপাতালে এই কার্যক্রম পরিচালিত হবে কমপক্ষে তিন বছরের জন্য।
প্রস্তাবিত নীতিমালায় বলা হয়েছে, মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালসমূহে জনগণ ৩০০ টাকার বিনিময় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাবেন। টিকিট কেনার তারিখ থেকে পরবর্তী ৩০ দিনের মধ্যে দুইবার পরামর্শ নিতে পারবেন। তবে টিকিট কেনার পর ৩০ দিন পার হলে আবার নির্ধারিত ফি দিয়ে টিকিট নিতে হবে। অস্ত্রোপচারের প্রয়োজনে সরকারি অপারেশন থিয়েটার ও অন্যান্য লজিস্টিক সাপোর্ট পাওয়া যাবে। এ ক্ষেত্রে হাসপাতালের নিয়মিত কার্যক্রমের মাধ্যমে ভর্তি হতে হবে।
প্রসঙ্গত, গত ২২ জানুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেন, আগামী ১ মার্চ থেকে প্রায় এক শর মতো উপজেলা, জেলা ও টারশিয়ারি পর্যায়ে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস সেবা চালু করা হবে। ওই দিন নীতিমালার খসড়া প্রণয়নে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদের নেতৃত্বে ১১ সদস্যাবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। গত ১৭ জানুয়ারি বিএসএমএমইউতে এই কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১৯ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫