জানিয়ে রাখা দরকার যে আন্তর্জাতিক হোক বা অভ্যন্তরীণ, প্রতিটি ফ্লাইটে খাবার পরিবেশন করা হয়। তাই অতিরিক্ত খাবার নিয়ে না গেলেও চলে। কিন্তু অনেকেই পারিবারিক ও ধর্মীয় কারণে অনেক খাবার খান না। সে জন্য অনেক সময় বাড়ি থেকে খাবার নিয়ে যাওয়ার একটা প্রচলন আছে।
ইন্টারন্যাশনাল ফ্লাইটে ভ্রমণ করার সময়ে বাড়িতে রান্না করা খাবার সঙ্গে নেওয়া যায়। তবে প্যাকিংয়ের বিষয়টি নিয়ে সচেতন থাকতে হবে। ফ্লাইটে ফল, শুকনো ফল বা সালাদের মতো সলিড খাবার সহজে বহন করা যায়। তবে তরল খাবার, যেমন তরকারি বা সস শুধু ১০০ মিলি লিটার আকারের পাত্রেই প্যাক করতে হবে। তাহলেই কেবল অনুমতি পাওয়া যাবে খাবার নিয়ে যাওয়ার। তবে খাবার এমন একটি ব্যাগে নিতে হবে, যাতে সহজে চেক করাতে পারেন, যেখানে প্রয়োজন হয় সেখানে। স্ন্যাক্স প্যাকে করে মুখরোচক খাবারও নেওয়া যায় সঙ্গে।
শিশুদের খাবার নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। দুই বছর পর্যন্ত শিশুর জন্য আপনি প্রয়োজনীয় খাবার সঙ্গে নিতে পারবেন। তবে এয়ারলাইনভেদে জুস, দুধ এবং শিশুর খাবার নেওয়ার আলাদা নিয়ম আছে। ভ্রমণের আগে সেগুলো জেনে নিতে হবে।

ধোঁয়া ওঠা এক কাপ কফি যেন শুধু পানীয় নয়, চনমনে হয়ে ওঠার এক অনন্য অভিজ্ঞতা। এর গাঢ় সুবাস, তিক্ত-মধুর স্বাদ আর উষ্ণতার স্পর্শ শত শত বছর ধরে মানুষকে মুগ্ধ করে চলেছে। জীবনযাপনের সঙ্গে মিশে যাওয়া এই মোহময় পানীয়কে ঘিরে জন্ম নিয়েছে অসংখ্য কিংবদন্তি—কখনো ইথিওপিয়ার এক রাখাল বালকের বিস্ময়কর...
৭ ঘণ্টা আগে
জীবন কখনোই সোজা পথে চলে না। ক্যারিয়ারের মাঝপথে আটকে যাওয়া, চাকরির ইন্টারভিউতে ব্যর্থ হওয়া কিংবা প্রিয় কোনো মানুষের কাছ থেকে আঘাত পাওয়া; আমরা অনেকে এমন অদৃশ্য দেয়াল বা বাধার মুখোমুখি হই। সেই মুহূর্তে আমাদের যৌক্তিক মন বলে ওঠে, ‘এবার থাম, আর সম্ভব নয়।’ কিন্তু সাফল্যের চাবিকাঠি লুকিয়ে থাকে এই বাধার...
৯ ঘণ্টা আগে
বিশ্বের সেরা স্ট্রিট ফুড সিটির খেতাব জিতেছে ফ্রান্সের রাজধানী প্যারিস। ১০ পয়েন্টের মধ্যে ৭ দশমিক ২ স্কোর করে সবাইকে চমকে দিয়েছে এই শহরটি। ফ্যাশন ও অভিজাত ক্যাফে কালচারের জন্য পরিচিত হলেও প্যারিসে প্রায় ৪০১টি পথ খাবারের দোকান রয়েছে। এর মধ্যে ৬৯ দশমিক ১ শতাংশ বিক্রেতার রেটিং ফোর স্টারের ওপর...
১১ ঘণ্টা আগে
ইদানীং ব্লাশঅন ব্যবহারের ক্রেজ বেড়েছে। ন্য়ুড মেকআপ হোক বা জমকালো, দুই গালে ব্লাশঅন ছুঁইয়ে দিলেই যেন চেহারায় একটা তরতাজা ভাব ফুটে ওঠে। পাউডার বা ক্রিমি ধরনের বিভিন্ন রকম ব্লাশঅন কিনতে পাওয়া যায়। কিন্তু ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং গালে প্রাকৃতিক গোলাপি বা লালচে আভা আনতে দামি ব্লাশঅনের চেয়ে সঠিক...
১৩ ঘণ্টা আগে