
বীর মুক্তিযোদ্ধা ও সংগীত পরিচালক আনোয়ার জাহান নান্টু মারা গেছেন। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসসহ একাধিক বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন খ্যাতিমান এই সংগীত পরিচালক। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ৭৮ বছর বয়সে তিনি মারা যান। নিহতের পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ বাদ জোহর মগবাজার বড় মসজিদে আনোয়ার জাহান নান্টুর জানাজা অনুষ্ঠিত হবে। তিনি চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর ভাই ও ছোট পর্দার নির্মাতা সাগর জাহানের বাবা।
আনোয়ার জাহান নান্টু চলচ্চিত্রে দুই শর বেশি গান উপহার দিয়েছেন। চলচ্চিত্র ছাড়াও বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের জন্যও তিনি তৈরি করেছেন অসংখ্য গান। প্রেমের সমাধি ভেঙে, তুমি আমার মনের মাঝি, আমার পরান পাখি, চোখের জলে আমি ভেসে চলেছিসহ অসংখ্য জনপ্রিয় গানের সংগীত পরিচালক ছিলেন তিনি।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৩ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৩ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে