ভারতের আসামে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করার জন্য অথবা বিয়ের আয়োজন করার অভিযোগে ১ হাজার ৮০০ পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামের মুখ্যমন্ত্রী গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে উল্লেখ করেছে।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, বাল্যবিবাহ প্রতিরোধে অভিযান শুরু হয়েছে এবং তা অব্যাহত থাকবে। বৃহস্পতিবার রাত থেকে এই অভিযান শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘শুধু যাঁরা অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করেছেন তাদেরই নয়, বরং মন্দির ও মসজিদে যাঁরা বাল্যবিবাহ রেজিস্ট্রি করতে সহযোগিতা করেছেন, তাঁদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে।’
বাল্যবিবাহের অপকারিতা উল্লেখ করে আসামের মুখ্যমন্ত্রী বলেন, ‘বাল্যবিবাহ হচ্ছে শিশু গর্ভধারণের প্রধান কারণ, যা মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার বাড়ার জন্য দায়ী।’
ভারতে ১৮ বছরের কম বয়সী বিয়ে অবৈধ। তবে আইনটি প্রকাশ্যে লঙ্ঘন করা হয়।
জাতিসংঘ জানিয়েছে, বিশ্বের সবচেয়ে বেশি মেয়েশিশু বাল্যবিবাহের শিকার হয় ভারতে। সংখ্যাটি প্রায় ২২ কোটি ৩০ লাখ। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ ২০২০ সালের এক প্রতিবেদনে বলেছে, ভারতে প্রতিবছর ১৫ লাখ অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে হয়।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, ‘হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, আদিবাসী থেকে শুরু করে চা-বাগানের শ্রমিক—সব সম্প্রদায়ের পুরুষেরা এই জঘন্য সামাজিক অপরাধের সঙ্গে জড়িত। তাদের গ্রেপ্তার করা হচ্ছে।’ আসাম সরকার ইতিমধ্যে ৪ হাজার ৪ জনের বিরুদ্ধে বাল্যবিবাহ আইন লঙ্ঘনসংক্রান্ত মামলা নথিভুক্ত করেছে বলেও জানিয়েছেন তিনি।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বিষয়টি বয়স নিয়ে নয়, বিষয়টি হলো কতটা পথ পেরিয়েছেন তা নিয়ে।’ রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ যখন তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের সমাপ্তি নিয়ে আলোচনা করছেন, তখন এই ক্ষুরধার রাজনীতিক পাল্টা জানিয়েছেন, তাঁর ভেতরে...
২ ঘণ্টা আগে
মার্কিন সামরিক নেতৃত্ব কিউবার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিভিন্ন বিকল্প পর্যালোচনা করছেন। এর মধ্যে কয়েক হাজার মার্কিন সেনাকে নিয়ে বিমান হামলার পরিকল্পনাও। স্থানীয় সময় গতকাল বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ৩০ বছর বা তার বেশি বয়সী সক্রিয় ও রিজার্ভ সেনাসদস্যদের জন্য টেস্টোস্টেরন ঘাটতির বাধ্যতামূলক স্ক্রিনিং চালু করেছে পেন্টাগন। কম মাত্রা পাওয়া গেলে স্বেচ্ছাসেবী হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির সুযোগ দেওয়া হবে। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্কও।
২ ঘণ্টা আগে
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বা হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বন্ধের পক্ষে ১০০ জনের বেশি ডেমোক্র্যাট সদস্য ভোট দিয়েছেন। সংশোধনীটি শেষ পর্যন্ত পাস হয়নি, তবে এই ভোট ডেমোক্র্যাটিক পার্টির ভেতরে ইসরায়েল ইস্যুতে ক্রমবর্ধমান বিভক্তিকে...
৩ ঘণ্টা আগে