
বগুড়ার দুই আসনের উপনির্বাচনে হেরে যাওয়া স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম ভোটের দুদিন পর কাহালুর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
আজ শুক্রবার দুপুরে ভোট পরবর্তী কাহালুর বিভিন্ন এলাকা পরিদর্শনের সময় সংবাদমাধ্যমের সামনে তিনি ইসি রাশেদা সুলতানাকে এ চ্যালেঞ্জ জানান।
ফলাফল প্রকাশে কারচুপি হয়েছে অভিযোগ করে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি বলেন, ‘হিরো আলম এবং তানসেনের (জাসদের রেজাউল করিম তানসেন) মশাল এই দুইজনের মধ্যে গণভোট দেন। জনগণ ভোট দিয়েছে কি দেয়নি, ফলাফল চুরি করেছেন কিনা সেটাও আমি দেখাব।’
হিরো আলম বলেন, ‘গণভোটে প্রতিটা কেন্দ্রে সিসি ক্যামেরা দিবেন এবং যারা নির্বাচন কমিশনার আছেন, তাঁরা সবাই সেই ভোট দেখবেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি আর কোনো দিন নির্বাচন করব না, নির্বাচনের নাম মুখে আনব না, যদি গণভোটের মাধ্যমে হেরে যাই।’
পরাজিত প্রার্থী হিরো আলম আরও বলেন, ‘আমি চাই গণভোট হবে ব্যালটে। কারণ ইভিএমে কারচুপি হয়। আর কারচুপি করেই আমাকে হারিয়ে দিয়েছে তারা। আমি এখন কাহালু উপজেলার প্রতিটা কেন্দ্রে ঘুরছি। ভোটারেরা আমার হেরে যাওয়া মেনে নিতে পারছেন না। তারা বলছে আপনার সঙ্গে অন্যায় করা হয়েছে।’
হিরো আলম বলেন, ‘আমি ফল প্রত্যাখ্যান করেছি। আগামী দুই তিন দিনের মধ্যে আদালতে রিট করব। আশা করছি সেখানে আমার পক্ষে ফল আসবে।’
গতকাল বৃহস্পতিবার হিরো আলম ফল পাল্টানোর যে অভিযোগ করেছেন তাঁর ভিত্তি নেই এবং এ আসনের উপনির্বাচনের ফলাফল শতভাগ সঠিক বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
গত বুধবার বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট প্রার্থী জাসদ নেতা রেজাউল করিম তানসেন বিজয়ী হন। মশাল প্রতীক নিয়ে তিনি পান ২০ হাজার ৪০৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিরো আলম একতারা প্রতীকে ১৯ হাজার ৫৭১ ভোট পান। ৮৩৪ ভোটের ব্যবধানে হেরে যান তিনি।
ভোট নিয়ে তাঁর অভিযোগ না থাকলেও খুব অল্প ব্যবধানে হারার পর থেকেই হিরো আলম অভিযোগ করে আসছেন, তাঁকে জোর করে হারানো হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা হচ্ছে।

ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদীতে জেলের জালে বিশাল আকৃতির একটি রাজা ইলিশ ধরা পড়েছে। ইলিশটির ওজন প্রায় তিন কেজি। ৯ হাজার টাকায় নিলামে মাছটি বিক্রি করা হয়। শনিবার (২০ জুন) সকালে উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্যঘাটে আমানত উল্যাহ আলমগীরের আড়তে মাছটি বিক্রি করা হয়।
২ ঘণ্টা আগে
ছোট–খাটো মানুষটি কত যে ভালোবাসা বুকে ধারণ করতেন। বাইরে যতখানি কঠিন ছিলেন ভেতরে একেবারে গৃহী একজন মানুষ ছিলেন। সংসার, সন্তান আশপাশের সবাইকে তিনি প্রবল ভালোবাসতেন। মার জন্মদিনে ওয়াহিদ ভাই, সনজিদা আপা, বেনু ভাই আসতেন। তাদের সঙ্গে আরও অনেকে ইফফাতসহ আরও অনেকে আসত। সকাল বেলাটা একেবারে যেন হেসে উঠত।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রামের গোপালনগর মহিলা আলিম মাদ্রাসার এক ছাত্রীকে একই মাদ্রাসার শিক্ষক আলমগীর হোসেন অপহরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার (২০ জুন) এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রীর মা।
২ ঘণ্টা আগে
ময়মনসিংহের ত্রিশালে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মাওলানা শাহিনুর ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে মারধরের পর পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী। শনিবার (২০ জুন) বেলা আড়াইটার দিকে ঘটনাটি ঘটে উপজেলার সদর ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের একটি মসজিদে। আটক ব্যক্তি টাঙ্গাইল জেলার গোপালপুর থানার....
৩ ঘণ্টা আগে