দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নতুন নতুন লুকে হাজির হন পূজা। আজ তিনি ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। সেখানে তাঁকে প্রজাপতি রূপে দেখা গেছে। ছবির মন্তব্যে ভক্তদের প্রশংসা কুড়াচ্ছেন পূজা।
মডেলিং ও শিশুশিল্পী হিসেবে কর্মজীবন শুরু পূজা চেরির। শিশুশিল্পী হিসেবে বেশ কয়েকটি বিজ্ঞাপন ও চলচ্চিত্রে অভিনয়ের পর ২০১৮ সালে ‘নূরজাহান’ চলচ্চিত্র দিয়ে তাঁর বড় পর্দায় অভিষেক হয়। একই বছর পরিচালক রায়হান রাফির পরিচালনায় ব্যবসাসফল ‘পোড়ামন ২’ ও ‘দহন’ চলচ্চিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা লাভ করেন পূজা।
কয়েক দিন আগে চিত্রনায়িকা বুবলী ও শাকিব খান তাঁদের আড়াই বছরের সন্তানকে প্রকাশ্যে এনেছেন। এর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও নানা অনলাইন পোর্টালে শাকিব খানের সঙ্গে পূজা চেরিকে জড়িয়ে শোনা গেছে নানা কথা। এ ব্যাপারে পূজা চেরি সব সময় গুজব বলেই উড়িয়ে দিয়েছেন।
গত শনিবার ঢাকার মিরপুরে একটি অনুষ্ঠানে সংবাদমাধ্যম থেকে তাঁকে প্রশ্ন রাখা হয়, ‘পূজা যে নায়কের সঙ্গে সিনেমা করে, সেই নায়কের সঙ্গে প্রেম করে’—সিনেপাড়ায় এমন গুঞ্জন রয়েছে। ‘এ নিয়ে কী বলবেন?’ এর জবাবে পূজা বলেন, ‘সমালোচনা তো হবেই। ভালো কাজ করলে আলোচনা-সমালোচনা—দুটোই হয়।’ আমার ও আমার পরিবারের ইচ্ছে, আমার বিয়ে হবে খুব ধুমধাম করে। আমার যাঁরা কাছের মানুষ আছেন, তাঁদের সবাই আমার বিয়েতে উপস্থিত থাকবেন। আমি সবাইকেই আমার বিয়েতে দেখতে চাই। এ ছাড়া আমি ঘোষণা দিয়েই বিয়ের পিঁড়িতে বসব।’
গত বছর মুক্তি পেয়েছে তাঁর অভিনীত চলচ্চিত্র এম এ রহিম পরিচালিত ‘শান’, এস এ হক অলিকের ‘গলুই’, অনন্য মামুন পরিচালিত ‘সাইকো’ ও ইস্পাহানি আরিফ জাহানের ‘হৃদিতা’।
মুক্তির অপেক্ষায় আছে পূজা চেরির চলচ্চিত্র ‘জ্বিন’, ‘মাসুদ রানা’, ‘পরী’, ‘মায়া, ও ‘নাকফুল’।


সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
৯ মিনিট আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
১৮ মিনিট আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
৩০ মিনিট আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৪ ঘণ্টা আগে