বিরোধী দলের কোনো রাজনৈতিক কর্মসূচিতে সরকার বাধা দেয় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রাজধানীর বাংলা একাডেমিতে ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের বাইরে আজ বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিরোধী দলের কোনো রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেয় না সরকার। তারা যখনই সমাবেশ করতে চাইছে, অনুমতি পাচ্ছে।’
মন্ত্রী বলেন, ‘জনগণের দুর্ভোগ যাতে না বাড়ে, রাস্তাঘাট বন্ধ করবেন না। ভাঙচুর করতে পারবেন না। আপনাদের রাজনৈতিক কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালন করবেন। জনগণের দুর্ভোগ যাতে না হয় এটাই আমরা বলি। এর বাইরে তাদের আমরা কোনো বাধা দিচ্ছি না।’
বিরোধী শক্তি ইচ্ছেমতো মিথ্যাচার করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা ইচ্ছেমতো প্রোপাগান্ডা ছড়াচ্ছে। যা সত্যি তাও বলছেন, যা সত্যি নয় তাতেও রংচং মিশিয়ে বলছে।’
রোহিঙ্গা ক্যাম্পে হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) এপিবিএনের চাঁদাবাজির অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি বলছি, তারা (রোহিঙ্গা) আমাদের জন্য বিষফোড়া হবে। রোহিঙ্গারা ক্যাম্পের ভেতরে ইয়াবার ব্যবসা করে। গোলাগুলি-মারামারি করে। প্রতিদিন তারা মারামারি করে। তমব্রুতে আমাদের ডিজিএফআইয়ের একজন কর্মকর্তাকে নৃশংসভাবে হত্যা করেছে। গতকালও বাড়িঘর পুড়িয়ে দিয়েছে।’
এইচআরডব্লিউর প্রতিবেদন তথ্যভিত্তিক নয় বলে জানান আসাদুজ্জামান খান। এ সময় তাদের (এইচআরডব্লিউ) আরও বেশি দেখে এসে প্রতিবেদন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, বিএনপি সব সময় প্রতিশ্রুতি ও বাস্তবায়নের মধ্যে সমন্বয় করে এসেছে। শিক্ষক সমাজের ন্যায্য দাবি-দাওয়ার বিষয়ে দলটি সচেতন। বিএনপির ভিশন ও পরিকল্পনায় শিক্ষক সমাজকে তাঁদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হবে না।
১৯ ঘণ্টা আগে
পরিবহন খাতের আধুনিকায়নের ওপর জোর দিয়ে রিজভী বলেন, নতুন নতুন আইডিয়ার মাধ্যমে এই খাতকে নতুন করে ঢেলে সাজানো হবে। দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করে সড়ক পরিবহনকে পুরোপুরি আইনসংগত করা হবে এবং যাত্রীসেবায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করা হবে।
২১ ঘণ্টা আগে
গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে শুধু চুক্তি নবায়ন না করে নতুন করে চুক্তি করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে তিস্তাসহ সব অভিন্ন নদীর পানিবণ্টন ও নদী ব্যবস্থাপনায় বাংলাদেশের সমান অংশীদারত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছেন
২ দিন আগে
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বুয়েটের শহীদ শিক্ষার্থী আবরার ফাহাদের আত্মদানের এক চূড়ান্ত ফলাফলই হাসিনার ভীত শৃগালের মতো দেশ থেকে পলায়ন। এ সময় তিনি আরও বলেন, ছাত্রদল প্রকাশ্যে রক্ত দিয়ে লড়াই করেছে বলেই আজ তাদের কেউ ‘সুপ্ত’-‘গুপ্ত’ বলতে পারে না।
২ দিন আগে