ইরানের সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানির মেয়ে ফায়েজেহ হাশেমিকে সরকারের বিরুদ্ধে ‘অপপ্রচার’ চালানোর দায়ে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির নিম্ন আদালত। ফায়েজের আইনজীবী নেদা শামস গতকাল মঙ্গলবার এক টুইট বার্তায় এ তথ্য দেন বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
টুইট বার্তায় তিনি বলেন, ইরানি অধিকারকর্মী ফায়েজেহ হাশেমির বিরুদ্ধে দেওয়া এই রায় চূড়ান্ত নয়। তিনি জেলহাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে আরও মামলা বিচারাধীন রয়েছে।
এর আগে তেহরানের সরকারি কৌঁসূলি হাশেমির বিরুদ্ধে সরকারবিরোধী উসকানির অভিযোগ আনেন বলে জানিয়েছে দেশটির সরকারি সংবাদ সংস্থা ইরানিয়ান স্টুডেন্ট নিউজ এজেন্সি (আইএসএনএ)।
আইএসএনএর তথ্য অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বরে ফায়েজকে গ্রেপ্তারের পর দেশটির এভিন কারাগারে পাঠানো হয়। তবে আগেও সরকারবিরোধী বক্তব্য দেওয়ার জন্য তিনি বেশ কয়েকবার কারাবরণ করেছেন।
পুলিশ হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর ইরানে গত কয়েক মাসে প্রধান প্রধান অ্যাক্টিভিস্টদের আটক করেছে দেশটির পুলিশ ও প্রশাসন। এর মধ্যে রয়েছেন কবি ও লেখক মোনা বোরজুয়েই, গায়ক শেরভিন হাজিপুর ও ফুটবলার হোসেইন মাহিনি। এ ছাড়া কারাতে চ্যাম্পিয়ন ও স্বেচ্ছাসেবীসহ মোট ৪১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। তবে এই সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।
উল্লেখ্য, ফায়েজেহর বাবা রাফসানজানি রেজা শাহ পাহলভী সরকার ও এর পশ্চিমা সামাজিক-অর্থনৈতিক নীতির বিরুদ্ধে সমালোচক ছিলেন। কিন্তু ইরান-ইরাক যুদ্ধের এক বছর পর প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে তিনি উদারবাদ ও বেসরকারিকরণের দিকে ঝুঁকে পড়েন।

যুদ্ধ, অর্থনৈতিক সংকট ও ক্ষমতার কাঠামো পুনর্গঠনের মধ্যেই ইরানে আবারও সামনে এসেছে নারীদের হিজাব পরা বাধ্যতামূলক করার প্রশ্ন। দেশটির রক্ষণশীল ও কট্টরপন্থী গোষ্ঠীগুলো হিজাব আইন কঠোরভাবে কার্যকর করার দাবি জোরদার করলেও বহু নারী এখন প্রকাশ্যেই সেই বিধিনিষেধ অমান্য করছেন।
২ ঘণ্টা আগে
ইরানের জনগণ বর্তমানে ‘অনেক সমস্যার’ মুখোমুখি বলে স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি বলেছেন, মূল্যস্ফীতি, জীবনযাত্রার সংকট ও বেকারত্ব কাটিয়ে উঠতে তাঁর সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
৪ ঘণ্টা আগে
ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর নিজ হাতে লেখা ৬৮৮টি ভাবনা ও চিঠির একটি বিরল সংগ্রহ নিলামে বিক্রি হয়েছে প্রায় ১২ লাখ পাউন্ডে, বাংলাদেশি মুদ্রায় যা ২০ কোটি টাকারও বেশি। ভারতীয় ঐতিহাসিক কোনো নথি নিলামে বিক্রির ক্ষেত্রে এটি নতুন বিশ্বরেকর্ড বলে জানিয়েছে নিলাম প্রতিষ্ঠান স্যাফরনআর্ট।
৫ ঘণ্টা আগে
সাইবার হামলার আশঙ্কা যে আর শুধু কম্পিউটার বা অনলাইন সেবার মধ্যে সীমাবদ্ধ নেই, তারই নতুন উদাহরণ দেখা গেল যুক্তরাজ্যে। ইরানসংশ্লিষ্ট হ্যাকারদের হামলার পর যুক্তরাজ্যের একটি ছোট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র চার দিন বন্ধ রাখতে হয়েছিল। তবে ব্রিটিশ সরকার বলছে, এতে জাতীয় বিদ্যুৎ বা জ্বালানি ব্যবস্থায় কোনো ঝুঁকি
৬ ঘণ্টা আগে