
বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে আলোচিত ইউটিউবার হিরো আলমসহ ১১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তথ্যগত ত্রুটি ও সমর্থকদের স্বাক্ষরের গরমিল পাওয়ায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম তাঁদের মনোনয়ন বাতিল করেন। আজ রোববার দুপুরে যাচাই-বাছাইকালে তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
হিরো আলমের দুটি আসনেরই মনোনয়ন বাতিল করায় হিরো আলম জানিয়েছেন, তাঁর সঙ্গে ষড়যন্ত্র করা হয়েছে।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে যাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তাঁরা হলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম, অ্যাডভোকেট ইলিয়াস আলী, গোলাম মোস্তফা, আব্দুর রশিদ লালু, নন্দীগ্রাম পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র কামরুল হাসান জুয়েল ও তাজ উদ্দিন। তাঁদের মধ্যে তাজ উদ্দিন বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী ছিলেন। অন্য সবাই স্বতন্ত্র প্রার্থী। ওই আসনে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে দাখিল করা মোট ভোটারের ১ শতাংশের সমর্থন ও স্বাক্ষরসংবলিত তালিকায় গরমিল পাওয়া যায়। এ ছাড়া বাংলাদেশ কংগ্রেসের তাজ উদ্দিন মনোনয়নপত্রে নিজেই স্বাক্ষর করেননি এবং তাঁর প্রস্তাবক ও সমর্থকেরও কোনো স্বাক্ষর নেই।
বগুড়া-৬ (সদর) আসনে যাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তাঁরা হলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম, আওয়ামী লীগের সাবেক নেতা আব্দুল মান্নান আকন্দ, মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু, সদর থানা বিএনপির সাবেক সভাপতি সরকার বাদল, রাকিব হাসান ও বাংলাদেশ কংগ্রেসের মুনসুর রহমান।
এই আসনেও সমর্থকদের স্বাক্ষর করা তালিকায় গরমিল পাওয়ায় ৫ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এ ছাড়া বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী নিজের এবং তাঁর সমর্থক ও প্রস্তাবকের স্বাক্ষর ছিল না মনোনয়নপত্রে।
জেলা নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসান জানান, যাঁদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাঁরা ৯, ১০ ও ১২ জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিলে তথ্যপ্রমাণ উপস্থাপন করতে পারলে তাঁদের প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ আছে।
প্রার্থিতা বাতিল প্রসঙ্গে আলোচিত হিরো আলম বলেন, ‘একই অজুহাতে একাদশ জাতীয় নির্বাচনেও আমার প্রার্থিতা বাতিল করা হয়েছিল। সে সময় নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছিলাম। এবারও আপিল করব এবং আশা করছি দুই আসনেই আমার প্রার্থিতা ফিরে পাব।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৪০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে