
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পপতারকা টেইলর সুইফট। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে তাঁর বিড়ালদের নামও সবার জানা। সুইফটের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে মাঝেমধ্যে দেখা মেলে তাঁর বিড়ালদের। নিজেকে তিনি তিন বিড়াল—অলিভিয়া বেনসন, মেরেডিথ গ্রে ও বেঞ্জামিন বাটনের মা বলে পরিচয় দেন।
এবার তাঁর বিড়াল অলিভিয়া বেনসনের জন্য তিনি হয়েছেন সংবাদপত্রের শিরোনাম। ‘অল অ্যাবাউট ক্যাটসের’ প্রতিবেদনে বলা হয়, টেলর সুইফটের বিড়াল অলিভিয়া বেনসন বিশ্বের তৃতীয় ধনী পোষা প্রাণী হয়ে উঠেছে। বিড়ালটির সার্বিক সম্পদমূল্য ৯ কোটি ৭০ লাখ ডলার।

প্রতিবেদনে বলা হয়, টেলর সুইফটের সঙ্গে অনেকগুলো মিউজিক ভিডিও, বিজ্ঞাপন ও বিভিন্ন ছবিতে অলিভিয়াকে ক্যামিও (অতিথি চরিত্র) উপস্থাপন করে এই সম্পদমূল্য তৈরি হয়েছে। ২০১৪ সালে নির্মিত ডায়েট কোকের বিজ্ঞাপনেও বিড়ালটিকে দেখা গেছে।
ইনস্টাগ্রামে পোষা প্রাণীদের ছবি দিয়ে শেয়ার করা পোস্টগুলোর লাইক এবং পোস্টগুলো থেকে পাওয়া টাকার পরিমাণ পর্যবেক্ষণ করে অল অ্যাবাউট ক্যাটস তাদের প্রতিবেদনটি তৈরি করেছে। ২০২০ সালে বেনসনের সোফার বসে থাকার একটি ছবি পোস্ট করেছিলেন সুইফট, ওই ছবিতে লাইক পড়ে ২০ লাখের বেশি।
স্কটিশ বিড়াল অলিভিয়া বেনসনকে ২০১৪ সালে টেলর সুইফট দত্তক নিয়েছিলেন। আমেরিকার ক্রাইম ড্রামা ‘ল অ্যান্ড অর্ডার: স্পেশাল ভিকটিম ইউনিট’-এর একটি চরিত্র অলিভিয়া বেনসনের নামানুসারে রাখেন বিড়ালটির নাম। টেলরের ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রায় প্রতিদিনই বিড়ালটিকে দেখা যায়।
এ তালিকায় সবচেয়ে ধনী পোষা প্রাণীর খেতাব লাভ করেছে গুন্থার করপোরেশনের জার্মান শেফার্ড কুকুর ‘গুন্থার সিক্স’। এর মূল্য ৫০ কোটি ডলার। ২০০০ সালে পপসম্রাজ্ঞী ম্যাডোনার মিয়ামি ম্যানশন কিনে এই কুকুরের নামে নিবন্ধন করার পর বেশ শোরগোল পড়ে যায়। ওই বাড়িই ২ কোটি ৯০ লাখ ডলারে সম্প্রতি বিক্রি হয়।
আর দ্বিতীয় ধনী পোষ্য বিড়ালের নাম নালা ক্যাট, যার দাম ১০ কোটি ডলার। ইনস্টাগ্রামে ৪০ লাখ অনুসরণকারী নিয়ে কিছুদিন আগেই নালা ক্যাট সর্বাধিক জনপ্রিয় বিড়ালের খেতাব জিতে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৬ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১০ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৮ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে