থাইল্যান্ডের ফুকেতের সমুদ্রসৈকতে বছরের শেষ সূর্যাস্ত দেখলেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। আজ শনিবার সন্ধ্যায় তিনি ফুকেতের সৈকত থেকে ছবি শেয়ার করেছেন। জানা যায়, সেখানে তিনি তাঁর বন্ধু নব্যা নাভেলি নন্দার সঙ্গে রয়েছেন।
বলিউড নায়িকা অনন্যা পান্ডে ইংরেজি নতুন বছর উদ্যাপন করতে এখন অবস্থান করছেন থাইল্যান্ডে। গত ২৮ ডিসেম্বর বুধবার বছরের শেষ শুটিং শেষ করে থাইল্যান্ডে যান অনন্যা। ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘২০২২-এর শেষ শুটিং সম্পন্ন হয়েছে। এই বছরটার কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ ও ধন্য। ২০২৩-এর জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না।’
এর আগে, অনন্যা পান্ডে তাঁর পরিবার ও বন্ধুদের সঙ্গে ফিফা ফুটবল বিশ্বকাপে ক্রোয়েশিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচ দেখতে কাতারের দোহায় গিয়েছিলেন।
ভারতের অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে ২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন।
চলতি বছর অনন্যার মুক্তি পাওয়া সিনেমা ‘লাইগার’ বক্স অফিসে চরমভাবে ব্যর্থ হয়। করণ জোহরের প্রযোজনায় এই ছবির হাত ধরে বলিউডে অভিষেক হয়েছিল দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকন্ডার। কিন্তু অনন্যা-বিজয়ের জুটি দর্শকদের মন জয় করতে পারেনি।
আগামী বছর অনন্যাকে দেখা যাবে আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘ড্রিম গার্ল টু’ ছবিতে। ২০২৩ সালের জুলাইয়ে চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে ‘খো গায়ে হাম কাঁহা’ সিনেমায়ও দেখা যাবে অনন্যাকে।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৬ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৬ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৭ ঘণ্টা আগে