বড়দিন ও ইংরেজী নববর্ষ উপলক্ষে রবীন্দ্রসঙ্গীত শিল্পী অণিমা রায়ের কন্ঠে প্রকাশ পেয়েছে ‘তুমি রবে নীরবে’ গানটি। রবীন্দ্রনাথের জনশ্রুত এই গানটির সঙ্গীতায়োজন করেছেন প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তৈরি হয়েছে গানটির ভিডিও।
গানটি প্রসঙ্গে অণিমা রায় বলেন, ‘রবীন্দ্রনাথের অনেক গান করা হলেও এই জনপ্রিয় গানটির আলাদা করে রেকর্ড করা হয়ে ওঠেনি আগে। অথচ আমার প্রায় অধিকাংশ স্টেজ শোতেই এই গানটির দাবী থাকে শ্রোতাদের। গানটি মিস্টি প্রেমের। তাই বড়দিন বা নতুন বছরকেই উপলক্ষ করা হলো। শ্রোতা-দর্শকদের একজন শিল্পী হিসেবে আজীবন ভালো গানটাই উপহার দিতে চাই। এই অস্থির সময়ে রবীন্দ্রনাথের যে কোনো গানই আসলে শান্তির বার্তা বয়ে আনে। সবাই গানটি শুনবেন, সেটিই প্রত্যাশা।’
মানিকগঞ্জের জমিদার বাড়িতে গানটির ভিডিও ধারণ করা হয়েছে। গানটির ভিডিও পরিচালনা করেছেন ইয়ামিন ইলান। কোলাহল কমিউনিকেশন প্রযোজিত গানটি প্রকাশ করা হয়েচে শিল্পী অণিমা রায়ের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৪ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১২ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৫ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে