মুক্তি পেয়েছে বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেঠি পরিচালিত সিনেমা ‘সার্কাস’। প্রচারণায় গত কয়েক দিন ধরেই ব্যস্ত সময় কাটিয়েছেন এই সিনেমার কলাকুশলীরা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায় ‘সার্কাস’ সিনেমার শুটিংয়ের প্রথম দিন সহ-অভিনেতা রণবীর সিং এবং বরুণ শর্মাকে চড় মেরেছিলেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় অভিনেত্রী জ্যাকুলিন এই ঘটনার কথা বলেন।
ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে জানা যায়, এই ঘটনার ব্যাপারে জানতে চাইলে জ্যাকুলিন বলেন, ‘শুটের প্রথম দিন, আমি খুব নার্ভাস ছিলাম। এতটাই নার্ভাস ছিলাম যে, শুটিংয়ে আমি বরুণ এবং রণবীরকে সত্যি সত্যি চড় মেরে ফেলেছিলাম। এইটা করার পর আমার মনে হয়েছে, যেন স্বস্তি পেলাম! দেখুন, আমরা সবাই–ই কিন্তু স্বস্তি পেয়েছি। এই ঘটনা নিয়ে পরে রণবীর এবং বরুণ মজা করেছে। বরুণ তার গালের দিকে নির্দেশ করে বলেছে, হুম, আপনি যদি এইটাকে বরফ (ব্রেক দ্য আইস—ইংরেজি ফ্রেজ) মনে করেন তাহলে ঠিক আছে! রণবীর বলেছে, হ্যাঁ, আমার চোয়াল ভাঙার জন্য কিন্তু বরফই লাগবে!’
বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেঠির সিনেমা ‘সার্কাস’ গতকাল শুক্রবার ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন—রণবীর সিং, পূজা হেগড়ে, বরুণ শর্মা, জনি লিভার, সিদ্ধার্থ যাদব, মুরালি শর্মা এবং অশ্বিনী কালসেকার। কমেডি ঘরানার এই চলচ্চিত্রে রণবীর এবং বরুণ দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন।
যদিও সার্কাস সিনেমার প্রথম দিনের শুরুটা ভালোভাবে হয়নি, প্রেক্ষাগৃহ থেকে এর আয় ছিল মাত্র ৩ কোটি রুপি।

গত বছর পৃথক কনসার্টে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের। তবে অনুমতি জটিলতায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেসব আয়োজন। বছর ঘুরতেই আবার তাঁদের নিয়ে আয়োজন করা হচ্ছে কনসার্ট।
১৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহাসিক সিলভারস্টোন সার্কিটে রচিত হলো তামিল সিনেমার স্মরণীয় এক মুহূর্ত। মিশেলিন লে মস কাপের পঞ্চম রাউন্ডে আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা নেড়ে রেসের সূচনা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।
১৪ ঘণ্টা আগে
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে গুরু বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছেন, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করতে গিয়েই তিনি বুঝেছেন কীভাবে চরিত্র ধারণ করে পর্দায় রূপান্তর করতে হয়।
১৪ ঘণ্টা আগে
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মূল প্রতিযোগিতায় সেরা সিনেমার সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ (স্বর্ণসিংহ) জয় করেছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির ‘উইম্যান আননোন’।
১৫ ঘণ্টা আগে