আলোচিত ও নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মত প্রকাশ করে থাকেন। তসলিমার মন্তব্য ঘিরে নানা সময়ে সৃষ্টি হয়েছে আলোচনা-সমালোচনার। এবার তিনি বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন আর তাঁর ছেলে অভিষেক বচ্চনকে নিয়ে টুইট করে নতুন আলোচনার জন্ম দিলেন।
সম্প্রতি ‘দশভি’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন অভিষেক। এটি নিয়ে বিগ বি অমিতাভ টুইটারে লেখেন, ‘আমার গর্ব, আমার আনন্দ তুমি। সবার উপহাসের জবাব দিয়েছ। তবে কিছু না বলেই, নিজের কাজের মাধ্যমে। তুমি সেরা ছিলে এবং থাকবে।’
এরই জেরে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) টুইট করে নিজের মত প্রকাশ করেন তসলিমা। তিনি লেখেন, ‘অমিতজি সন্তানকে এতটাই ভালোবাসেন যে ভাবেন তাঁর সব ভালো গুণ, প্রতিভা ছেলের মধ্যে রয়েছে। এবং ভাবেন তাঁর পুত্রই সেরা। অভিষেক ভালো, কিন্তু অমিতাভ বচ্চনের মতো প্রতিভা তাঁর নেই।’
তসলিমার এই টুইটের পাল্টা জবাব দিয়েছেন অভিষেক বচ্চন। টুইটে অভিষেক লিখেছেন, ‘আপনি একেবারে ঠিক কথা বলেছেন। প্রতিভা কিংবা অন্য কোনো কিছুর দিক থেকেই তাঁর সমকক্ষ কেউ হতে পারবে না। অমিতাভ বচ্চন সর্বদাই সেরাই থাকবেন, আমি গর্বিত তাঁর ছেলে হয়ে।’
তসলিমার করা পোস্টের পর অভিষেক বচ্চনের পক্ষে রিটুইট করেন অনেকেই। অমিতাভ বচ্চনের সঙ্গে অভিষেকের তুলনা টানতেই নারাজ তাঁরা।
এদিকে আজ শুক্রবার সকালে তসলিমা নাসরিন আরেকটি টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘আমি অভিষেকের নম্রতা ও বিনয়ে অভিভূত।’ অভিষেক অভিনীত ‘দশভি’ দেখা শুরু করেছেন বলেও জানান তসলিমা।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৭ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১৫ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৯ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে