বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদার কারণে যোগদান করতে পারেননি সুপারিপ্রাপ্ত এমন ২৭৬ জন প্রার্থীকে প্রতিস্থাপনের সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এর মধ্যে ২৬৮ জনকে নিয়োগ সুপারিশ এবং ৮ জনকে এমপিও পদে প্রতিস্থাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার এনটিআরসিএ সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) এ বি এম শওকত ইকবাল শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, ৩য় গণবিজ্ঞপ্তির আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানের ভুল চাহিদার কারণে যোগদান করতে পারেননি, যোগদান করেও এমপিও ভুক্ত হতে পারেননি, এমপিও পদে আবেদন করে নন-এমপিও পদে সুপারিশ প্রাপ্ত হয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের কারণে নিয়োগে নিষেধাজ্ঞা থাকায় যোগদান করতে পারেননি এমন প্রার্থীদের মধ্যে ২৬৮ জনকে নিয়োগ সুপারিশ এবং ৮ জনকে প্রাথমিক নির্বাচনের মাধ্যমে এমপিও (মান্থলি পে-অর্ডার বা মাসিক বেতন আদেশ) পদে প্রতিস্থাপন করা হয়েছে।
আরও বলা হয়, সুপারিশপ্রাপ্ত প্রার্থী ও প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীকে এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে এসএমএস এর মাধ্যমে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট প্রার্থীকে স্ব স্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে এনটিআরসিএর ওয়েবসাইটের (www.ntrca.gov.bd) ৩য় গণবিজ্ঞপ্তি সেবা বক্সের প্রতিস্থাপন মেন্যুতে অথবা সরাসরি ngiresult.teletalk.com.bd Link-এ Click করে ফলাফল দেখতে পারবেন। সুপারিশপ্রাপ্ত প্রার্থীগণ উক্ত লিংক থেকে নিয়োগ সুপারিশপত্র ডাউনলোড করে প্রিন্ট কপি নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সুপারিশপত্রে উল্লিখিত তারিখের মধ্যে যোগদান করার জন্য অনুরোধ করা হলো।
২০২১ সালের ৩০ মার্চ এনটিআরসিএ তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এতে শূন্য পদ ছিল ৫৪ হাজার ৩০৪ টি। ওই বিজ্ঞপ্তির আওতায় ফল প্রকাশ হয় গত বছরের ১৫ জুলাই। সেখান থেকে ৩৪ হাজার ৭৩ জন শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে।

প্রশ্নগুলো হলো: এটি কি সত্য? এটি কি সংশ্লিষ্ট সবার প্রতি ন্যায়সংগত? এটি কি সদ্ভাব ও ভালো বন্ধুত্ব গড়ে তুলবে? এটি কি সংশ্লিষ্ট সবার জন্য উপকারী হবে? এই চার প্রশ্নের উত্তর যদি ‘হ্যাঁ’ হয়, তাহলে সেই চিন্তা, কথা বা কাজকে নৈতিক ও সঠিক বলে বিবেচনা করা যায়...
২ ঘণ্টা আগে
অভিবাসন, শরণার্থী ও বাস্তুচ্যুতি সংকটের টেকসই সমাধানে বস্তুনিষ্ঠ গবেষণা, জ্ঞানভিত্তিক নীতিনির্ধারণ ও নীতি-সংলাপ জোরদারের লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ‘সেন্টার ফর মাইগ্রেশন, রিফিউজি অ্যান্ড ডিসপ্লেসমেন্ট’ (সিএমআরডি)।
২১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) প্রকাশিত কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭-এ এবারও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ স্থান ধরে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। একই সঙ্গে দেশের ১৩টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এই বৈশ্বিক র্যাঙ্কিংয়ে...
১ দিন আগে
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা শাখায় ময়মনসিংহের নান্দাইলে উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হবে পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বালক শাখায় ময়মনসিংহের দড়িরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি...
১ দিন আগে